বন্ধ তোতাপাড়া চা বাগান, মে দিবসের দিন কাজ গেল ৮৫০ চা শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ মে দিবস। আর এই দিনেই কর্মহীন হয়ে পড়লেন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা। একসঙ্গে কাজ হারালেন প্রায় ৮৫০ জন চা শ্রমিক। কাজ হারিয়ে কার্যত আঁধারে শ্রমিক পরিবারগুলি। 

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে পাওনা টাকাকে কেন্দ্র করে চা শ্রমিকদের মধ্যে শুরু হয় বিবাদ।  পিএফ, গ্র্যাচুইটির মতো বিভিন্ন পাওনা বাকি  রয়েছে । শুধু তাই নয়, শ্রমিকদের ৩ পাক্ষিক সপ্তাহের মজুরিও বকেয়া ছিল। তা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন শ্রমিকরা। এই আবহে মে দিবসের প্রাক্কালে রাতের অন্ধকারে শ্রমিকদের কর্মবিরতির নোটিশ জারি করল বাগান কর্তৃপক্ষ।  

তবে কি কারণে কর্মবিরতি? এই নিয়ে নোটিশে র মধ্যে শ্রমিকদের একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে  দেওয়া হয়েছে।  বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সেই সঙ্গে চরম আর্থিক সংকটের মত বিষয়গুলির কথা উল্লেখ রয়েছে নোটিশে। এই পরিস্থিতিতে শ্রমিকরা দ্রুত বাগান খোলার দাবিতে সরব হন। ইতিমধ্যেই এই নিয়ে  সরব হয়েছেন  চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তবারক আলি। তিনি বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বাগান বন্ধ করে দেওয়া হল। কাজ করিয়েও মজুরি দেওয়া হচ্ছিল না। দ্রুত চা বাগান খোলার দাবি জানাই।‘ তবে আদৌ কি খুলবে বন্ধ হয়ে যাওয়া তোতাপাড়া চা বাগান, সেটাই এখন দেখার।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের