শওকতকে আবারও সিবিআই তলব, হাজিরা ১৫ জুন

ফের সিবিআই শওকতকে ডেকে পাঠাল জিজ্ঞাসাবাদ করার জন্য। ১৫ জুন তাঁকে নিজাম প্যালেসে বেলা ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লাপাচার(Coal Smuggling) কাণ্ডে সিবিআইয়ের নজরে পড়েছেন রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্ব(Canning East) বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক(TMC MLA) শওকত মোল্লা। এর আগেও গত ২৭ মে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল। সঙ্গে আনতে বলা হয়েছিল তাঁর পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড। আনতে বলা হয়েছিল তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। এমনকি এটাও বলে দেওয়া হয়েছিল যে, শওকতের(Soukat Molla) নামে যদি কোনও কোম্পানি থাকে তবে সেই সংস্থারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দিতে হবে সিবিআইয়ের কাছে। কিন্তু সেদিন নিজাম প্যালেসে হাজিরা দেননি শওকত। পরিবর্তে ইমেল করে সিবিআইয়ের কাছে ১৫ দিন সময় চেয়ে নিয়েছিলেন। সেই ১৫ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার আগেই বৃহস্পতিবার ফের সিবিআই(CBI) নোটিস পাঠালো শওকতকে। এবার সেই নোটিসে বলা হয়েছে আগামী ১৫জুন কলকাতার নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে হবে। যদিও হাজিরা না দিলে কী হবে তা সেই নোটিসে বলা হয়নি।   

এর আগে গত ২৭ মে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে শওকতকে বলা হয়েছিল। কিন্তু ২৬ তারিখ রাতেই শওকত ইমেল পাঠান সিবিআইয়ের কাছে। তাতে তিনি লেখেন প্রশাসনিক কাজের চাপ থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না। তবে সিবিআইয়ের ঠিক করে দেওয়া সময়ে তাঁর আইনজীবী নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়ে চলে যাবেন। সেই মতো ২৭ মে শওকতের আইনজীবী নিজাম প্যালেসে গিয়ে সিবিআই যে সব নথি চেয়েছিল সেগুলি জমা করে দিয়ে আসেন। কিন্তু এখন ফের সিবিআই শওকতকে ডেকে পাঠাল জিজ্ঞাসাবাদ করার জন্য। ১৫ জুন তাঁকে নিজাম প্যালেসে বেলা ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। কয়লাপাচার কাণ্ডে তদন্তে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই তদন্তেই সিবিআই আধিকারিকেরা কয়লা পাচারের সঙ্গে শওকতের যোগ খুঁজে পেয়েছেন। সেই সূত্রেই তাঁকে হাজিরা দিতে বলা হচ্ছে।

কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে সিবিআই আধিকারিকেরা জানতে পারেন, আসানসোল থেকে বেআইনিভাবে কয়লা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত। দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও পাচার করা হত কয়লা। যেখানে কয়লা পাচার করা হত সেই জায়গাগুলির তালিকায় নাম রয়েছে ক্যানিংয়ের। সেখানে যে ব্যক্তিদের কাছে এই পাচার করা কয়লা পৌঁছত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেইসব ব্যক্তিদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের সময়েই শওকত মোল্লার নাম উঠে আসে। আর তাতেই কয়লাপাচার কাণ্ডে ক্যানিং পুর্বের বিধায়কের যোগ রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণেই সশওকত মোল্লার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই।  

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষনের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের