সিবিআইয়ের জালে ইছাপুর রাইফেল ফ্য়াক্টারির আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্ট বিভাগের কর্মী ছিলেন মধুসুদন মুখোপাধ্যায়। পরবর্তী সময়ে পদন্নতি পেয়ে কোষাধ্য়ক্ষের পদে আসেন তিনি। তাঁকেই এবার গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। অভিযোগ, ইছাপুর রাইফেল ফ্য়াক্টরির কোষাধ্যক্ষ থাকাকালীন কোটি কোটি টাকা তছরুপ করেছেন মধুসুদন মুখোপাধ্য়ায়।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবারই তাঁকে ব্যারাকপুরের এসএন ব্যানার্জি রোডের বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার রাতভর তাঁকে নিজাম প্য়ালেসে জেরা করা হয়। সিবিআইয়ের সব প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি ইছাপুর রাইফেলের ওই আধিকারিক। এরপরই বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কি ওই সংস্থার আরও কেউ জড়িত? সেটা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইছাপুর রাইফেল ফ্য়াক্টরির কোষাধ্যক্ষ হিসেবে থাকাকালীন প্রচুর টাকা তছরুপ করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হিসেবে এখনও পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষ টাকা তছরূপের প্রমাণ মিলেছে। তদন্তকারীদের অনুমান, আরও টাকা গায়েব করেছেন ওই আধিকারিক। মূলত ভুয়ো নথি ব্য়বহার করেই টাকা তুলে নিতেন ওই ব্য়ক্তি। জেরার সময় সিবিআইয়ের সব প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই আধিকারিক।

ধন্য অধ্যাবসয়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ