বিকাশ, সায়গলের নাম রেখে গরু পাচার মামলায় চার্জশিট পেশ সিবিআই’এর

গরুপাচার মামলায় সোমবার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আসানসোল আদালতে চার্জশিট জমা দেবে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় সোমবার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন আসানসোল সিবিআই আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  চার্জশিটে নাম রয়েছে  অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের, বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের এবং আব্দুল লতিফ নামের এক সিণ্ডিকেট সদস্যের। এই তিনজন গরু পাচার কাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে।

উল্লেখ্য গরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই বীরভূমের তৃণমূল জেলা সভাপতির দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে ৪৫টি জমির ডিড-সহ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। সোমবার সায়গলের সিবিআই হেফাজতে থাকার ৬০ দিন পূর্ণ হচ্ছে। আর এদিনই চার্জশিট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তদন্তকারীদের হাতে।

অন্যদিকে এদিনই অনুব্রত মণ্ডলকে কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সোমবার বেলা ১১টায় তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন সিবিআই’কে। রবিবার সিবিআইকে অনুব্রত জানিয়েছিলেন, চিকিৎসকের কাছে তাঁর অ্যাপোয়েন্টমেন্ট নেওয়া আছে আগে থেকে। সোমবারেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে যেতে হবে এসএসকেএমে। যদিও সিবিআইয়ের তরফে বীরভূমের তৃণমুল জেলা সভাপতিকে নির্দেশ দেওয়া হয়, এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য