৮২২ কোম্পানি আধাসেনা চাইল কমিশন, শাহি মন্ত্রক পাঠাল ৬৬০

ভোট নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কমিশনার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন শুরুর আগে পর্যন্ত মাত্র ৬৬০ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পর্যাপ্ত বাহিনী চাইলেও তা পাঠাতে সক্ষম হল না অমিত শাহের মন্ত্রক।

শনিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৬৬০ কেন্দ্রীয় বাহিনী এসেছে। আমরা জেলাশাসক ও এসপিকে বলে দিয়েছিলাম, মোতায়েন সবাই করবে।’ আদালতের নির্দেশের পর পর্যাপ্ত বাহিনী কেন অমিত শাহের মন্ত্রক পাঠাতে পারল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে এদিন পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হচ্ছে কি না তা নিয়ে নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গন্ডগোল, অশান্তির খবর এসেছে। মানুষ নিজের মতামতের নিরিখে অভিযোগ জানান। সেগুলি খতিয়ে দেখতে হবে। সবকিছু শান্তিপূর্ণ হয়েছে বাল সম্ভব নয়। আবার শুধু অশান্তিই হয়েছে, এমনই বলা যায় না।’ যেমন অভিযোগ আসবে, তেমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজীব। উল্লেখ্য শনিবার ভোটগ্রহণের দিন বেলা আড়াইটে পর্যন্ত হিংসার ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার