ভোট কেন্দ্রে তৃণমূল নেতাকে জওয়ানদের লাথি

এদিন ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো অর্ডিনেটের হাবিবুর রহমান ওরফে জোহর দক্ষিণ গাজীনগর প্রাইমারি স্কুলের ৩০ ও ৩৩ নম্বর বুথে গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে পিছন থেকে এসে লাথি মারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: যত কাণ্ড সামসেরগঞ্জে। বৃহস্পতিবার বাংলার যে ৩টি বিধানসভাকেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে তার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ। এদিন সেখানে সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। কিন্তু এই কেন্দ্রেই এদিন সকাল থেকে বিক্ষিপ্ত অভিযোগ উঠতে শুরু করেছে। সেই সব অভিযোগের মধ্যে এদিন একটি ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কেননা অভিযোগ উঠেছে, এই বিধানসভা এলাকার মধ্যে পড়া ধূমিয়ান পুরসভার এক বিদায়ী কাউন্সিলরকে বুথের মধ্যে লাথি মেরেছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঘটনার জেরে ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো অর্ডিনেটের হাবিবুর রহমান ওরফে জোহর দক্ষিণ গাজীনগর প্রাইমারি স্কুলের ৩০ ও ৩৩ নম্বর বুথে গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে পিছন থেকে এসে লাথি মারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর সাদা পাঞ্জাবীতে জুতোর দাগও পড়ে যায়। বিদায়ী কাউন্সিলরকে লাথি মারার এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূলের তরফে ঘটনাটির জেরে কমিশনকে অভিযোগ জানানো হলেও ও জওয়ানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই জানা গিয়েছে। উলেক্ষ্য একুশের বিধানসভা নির্বাচনের সময়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছিল। তার মধ্যে যেমন বুথে ভোটারদের নির্দিষ্ট একটি দলের স্বপক্ষে ভোটদানের জন্য প্রভাবিত করা অভিযোগ ছিল তেমনি রাজ্যের শাসক দলের প্রতি অনুগত সংখ্যালঘু ভোটেরদের বুথে আসতে বাধা দান, ভোট না দিতে দেওয়ার অভিযোগও উঠেছিল। এবারেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেই ভূমিকার পরিবর্তন ঘটেনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ