বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী নামানোর মৌখিক পরামর্শ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা : মুর্শিদাবাদের বেলডাঙায় যাতে আর কোনওভাবে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে হবে। সেই কারণে কেন্দ্রীয় বাহিনী নামানোর পরামর্শ দেওয়া হয়েছে। বেলডাঙার অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে মৌখিকভাবে কেন্দ্রীয় বাহিনী নামানোর পরামর্শ দিয়েছে আদালত। মামলার শুনানি সম্পূর্ণ হওয়ার পরে নির্দেশ কী দেয়, সেটাই দেখার। 

মঙ্গলবার আদালতে মামলাটি ওঠে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। সেখানেই বলা হয়েছে, গত বছর সামসেরগঞ্জে ছড়িয়ে পড়া অশান্তির পরে এখনও ৫ কোম্পানি বাহিনী সেখানে আছে। সেই বাহিনীকেই বেলডাঙাতে কাজে লাগানো যেতে পারে। পরে আরও বাহিনীর প্রয়োজন হলে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুতে গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মর্শিদাবাদের বেলডাঙা। মুর্শিদাবাদের বেলডাঙার সুজাপুরের বাসিন্দা আলাই শেখ (৩০) ঝাড়খণ্ডে ফেরির কাজ করতেন। তাঁকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাশাপাশি বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

সেই ঘটনাকে সামনে রেখে সোমবার ১৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে বলা হয়েছে, সামশেরগঞ্জের মতো বেলডাঙাতেও কোম্পানি বাহিনী মোতায়েন করা হোক। মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও পাঁচজনকে। অশান্তির ঘটনায় মোট গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬। ঝাড়খন্ডে শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙ্গা। সোশ্যাল মিডিয়া এবং সিসিটিভি ফুটেজ দেখে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?