আলাপন মামলায় শীর্ষ আদালতে হলফনামা দেবে কেন্দ্র

সুপ্রিম কোর্টে বাংলার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হলফনামা জমা দেওয়ার আর্জি জানাল মোদি সরকার। তবে সেই হলফনামা জমা দেওয়ার পরেও আলাপনের বিরুদ্ধে মোদি সরকার ঠিক কতটা সুবিধাজনক জায়গায় থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে আইনজীবী মহলের একাংশ অভিমত ব্যক্ত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোদি সরকারের আক্রোশ কিছুতেই কমছে না। তাঁরা এখন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়ার আর্জি জানাল যা শীর্ষ আদালত সোমবার মঞ্জুরও করেছে। তবে সেই হলফনামা জমা দেওয়ার পরেও আলাপনের বিরুদ্ধে মোদি সরকার ঠিক কতটা সুবিধাজনক জায়গায় থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে আইনজীবী মহলের একাংশ অভিমত ব্যক্ত করেছেন। আগামী সোমবার দেশের শীর্ষ আদালতে ফের শুনানি হতে চলেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৮ মে। সেই সময় সামুদ্রিক ঘূর্ণিঝড় যশের জেরে উদ্ভূত জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ বাংলার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুর জেলার বায়ুসেনার বিমানবন্দর কলাইকুণ্ডায় একটি রিভিউ বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে সেটা খুব কম সময়ের জন্য। তারপরেই প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব সভাস্থল ছেড়েছিলেন। কিন্তু সেই ঘটনায় কেন্দ্র সরকার অভিযোগ তোলে আলাপন শৃঙ্খলাভঙ্গ করেছেন। তাই তাঁকে তাঁর অবসরের দিন ৩১ মে, ২০২১ তারিখে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করে মোদি সরকারের কর্মীবর্গ মন্ত্রক। যদিও রাজ্য সরকার তাঁর কার্যকালের মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু বিতর্ক এড়াতে নির্দিষ্ট দিনেই অবসর নেন আলাপন। এরপরই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক।

ওই তদন্ত খারিজের দাবিতে ক্যাট-এর কলকাতা বেঞ্চে যান আলাপন। সেই সঙ্গে এ-ও জানান, অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে তাঁর যে সুযোগ-সুবিধা প্রাপ্য, তা তিনি পাচ্ছেন না। সেখানে কোনও স্থায়ী সমাধান হওয়ার আগে গত ২২ অক্টোবর মামলাটি দিল্লিতে স্থানান্তরিত হয়। তার জেরে আলাপনও কলকাতা হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলার রায় যায় আলাপনের পক্ষেই। হাইকোর্ট জানিয়ে দেয় আলাপনের মামলার শুনানি সারতে হবে কলকাতাতেই। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কেন্দ্র সরকার। সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল  বা ক্যাট-এর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় দেওয়ার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললে শীর্ষ আদালত পাল্টা প্রশ্ন তোলে যে, ‘এতে কী ক্ষতি হয়েছে?’ বিচারপতি এ এম খানউইলকর এই প্রশ্ন তোলেন। এরপরেই তুষার মেহতা জানান, মামলাটির বিস্তারিত তথ্য জানানোর জন্য কেন্দ্রের তরফে আদালতে হলফনামা দেওয়া হবে। সে জন্য আদালতের কাছে বাড়তি সময় চাইছে। সেই আবেদনে সাড়া দিয়ে আগামী সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময় দিয়েছে শীর্ষ আদালত।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের