নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে, অনন্ত মহারাজের ঘনিষ্ঠ কিরণ।

পুলিশ সূত্রে খবর, সামাজিক মাধ্যমে করা ওই মন্তব্য নজরে আসার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এরপর চাকুলিয়া এলাকা থেকেই কিরণকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে কী কী ধারায় মামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিতর্কিত পোস্টটির সত্যতা এবং তার প্রেক্ষাপটও তদন্ত করছে পুলিশ। নেতাজিকে নিয়ে কটূক্তি নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, নেতাজিকে অপমান করলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর নির্দেশের পরেই কিরণের গ্রেফতারি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই আবহে আলোচনায় উঠে এসেছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নামও। নেতাজিকে নিয়ে তাঁর মন্তব্যের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তাঁর বিরুদ্ধেও কি একই ধরনের আইনি পদক্ষেপ করা হবে? তবে বিতর্কের পর নিজের অবস্থান কিছুটা নরম করেছেন অনন্ত মহারাজ। তাঁর দাবি, তিনি কারও নামে বদনাম করেননি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর কোনও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে।’ যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। নেতাজিকে অপমানের ঘটনায় কোনও রকম ছাড় দেওয়া হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। ঘটনাটি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও। অনন্ত মহারাজের মন্তব্যের বিরুদ্ধে এক আইনজীবী শীর্ষ আদালতের কাছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন জানান। তবে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। পরিবর্তে পৃথকভাবে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের বক্তব্য, স্বতঃপ্রণোদিত পদক্ষেপের নির্দিষ্ট কিছু পরিস্থিতি রয়েছে। এই ক্ষেত্রে সরাসরি মামলা দায়ের করার সুযোগ রয়েছে বলেই জানানো হয়। বিচারপতি জয়মাল্য বাগচিও আইনজীবীকে প্রথমে আবেদন দাখিল করার পরামর্শ দেন। 

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…