গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ১১ বছর আগে পাঁচ মাসের কন্যা সন্তানের গলায় ব্লেড চালিয়ে খুন করেছিল বাবা। অবশেষে খুনীর হল শাস্তি। ১১ বছর আগের মামলার শাস্তি ঘোষণা হল বৃহস্পতিবার (২০ মার্চ)। ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে চন্দননগর মহকুমা আদালত। সেই সঙ্গে আর্থিক জরিমানাও করেছে। 

১১ বছরের আগে কী ঘটেছিল

হুগলির হরিপালের সহদেব পঞ্চায়েতের গসা গ্রামে বাস করত শেখ কামাল হোসেন। সে ছিল এক কন্যাসন্তানের পিতা। কিন্তু মেয়েকে কোনওদিনই মানতে পারেনি বাবা। মেয়ের পিতৃপরিচয় নিয়ে গোড়া থেকেই সন্দেহ ছিল তার। মৃত শিশুকন্যার মা রেজিনা বেগমের অভিযোগ ছিল, ২০১৩ সালের ১০ নভেম্বর স্বামী শেখ কামাল ভোর চারটে নাগাদ শিশু কন্যাকে কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে। শ্বশুর-শাশুড়ি বাধা দিলে তখনকার মতো বেরিয়ে যায় কামাল। পরে শিশুটির গলায় ব্লেড চালিয়ে তাকে খুন করে। হরিপালেরই কৌশিক নদীর বাঁধের উপর থেকে শিশুটির গলাকাটা দেহ উদ্ধার হয় এবং শেখ কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলা ১১ বছর ধরে চলছিল চন্দননগর মহকুমা আদালতে। অবশেষে রায় দান হল।

বৃহস্পতিবার (২০ মার্চ) সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী জানিয়েছেন ‘হরিপালে ১১ বছর আগে পাঁচ মাসের শিশুকন্যাকে গলায় ব্লেড চালিয়ে খুনে দোষী সাব্যস্ত শেখ কামাল হোসেনকে ‘চন্দননগর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও এক বছর জেলে থাকতে হবে শেখ কামালকে।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র