দাদা-বৌদি-ভাইঝিকে খুন করে নিজেই ছিন্নভিন্ন অভিযুক্ত শ্রীকান্ত

মঙ্গলবার সকালেই চমকে যান তদন্তকারী অফিসাররা। হুগলির গোবরার কাছে ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয় মূল অভিযুক্ত শ্রীকান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকালেই চমকে যান তদন্তকারী অফিসাররা। হুগলির গোবরার কাছে ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয় মূল অভিযুক্ত শ্রীকান্তের। নিজের হাতে গোটা পরিবারের সদ্যসদের খুন করে আত্মহত্যা করেছেন শ্রীকান্ত অনুমান পুলিশের। তবে এই ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ।

হুগলির চণ্ডীতলার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মিতালী ও মেয়ে শিল্পা খুন হন সোমবারই। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে খুড়তুতো ভাই শ্রীকান্তর সঙ্গে অশান্তি চলছিল সঞ্জয়বাবুর। একাধিকবার তা চরম আকার নেয়। অশান্তি মেটাতে সালিশি সভার আয়োজনও করা হয়েছিল। তাতে সাময়িক সমস্যা মিটলেও পরবর্তীতে নতুন করে ফের অশান্তি বাঁধে তাঁদের মধ্যে। নিজের দাদা-বৌদিদের খুন করে পালিয়ে যান শ্রীকান্ত। পুলিশ খোঁজ শুরু করতেই মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার হয় শ্রীকান্তের। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের গোবরাতে কামারকুণ্ডু স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে শ্রীকান্ত খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করে জিআরপি। প্রথমে শনাক্ত করা যায়নি দেহ। পরবর্তীতে শ্রীকান্তের দেহ চিনতে পারে পুলিশ।

গত সোমবারই সঞ্জয় বাবুর প্রতিবেশীরা জানিয়েছিলেন, সদ্য মুম্বই থেকে শ্রীকান্ত ফিরেছিল কিন্তু কারোর সঙ্গে মেলামেশা করত না। অবসাদে ভুগত। তাই পুলিশের অনুমান রাগের বসে দাদা-বৌদিকে খুন করে অপমানে আত্মহত্যা করেছেন শ্রীকান্ত। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের