বড়দিনকে স্বাগত জানাতে দিঘা থেকে চিড়িয়াখানায় ঢল বঙ্গবাসীর

মুখ ফিরিয়েছে শীত, কিন্তু তাতে বাঙালির বড়দিন পালনে পড়েনি ছেদ। শনিবার সকাল থেকেই কলকাতা থেকে জেলা সবজায়গায় নেমেছে মানুষের ঢল। কলকাতায় যেমন ভিক্টোরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ ফিরিয়েছে শীত, কিন্তু তাতে বাঙালির বড়দিন পালনে পড়েনি ছেদ। শনিবার সকাল থেকেই কলকাতা থেকে জেলা সবজায়গায় নেমেছে মানুষের ঢল। কলকাতায় যেমন ভিক্টোরিয়া। বিভিন্ন পার্ক, বিড়লা তারামণ্ডল, চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্কে ভিড় জমিয়েছে বাঙালি, তেমনই দিঘা, সুন্দরবন ও জেলার বিভিন্ন প্রান্তে ভিড় বাড়ছে। বড়দিনকে স্বাগত জানাতে রাস্তায় হাজির আট থেকে আশি। খাওয়া-দাওয়া, হই হুল্লোড়, সিনেমা দেখা সবই চলছে। এমনকি শহর কিংবা রাজ্যের বিভিন্ন চার্চেও ভিড় জমিয়েছে রাজ্যের মানুষেরা। বড়দিনের সন্ধেতে অবশ্য বাঙালির ডেস্টিনেশন হবে পার্ক স্টিট কিংবা বো বারাকের। দু’দিন আগেই আলোর রোশনাইয়ে দিয়ে ঢাকা হয়েছে পার্ক স্ট্রিট।

বড়দিন দিয়েই শুরু হবে বর্ষবরণের সপ্তাহ। জাঁকিয়ে শীত না পড়লেও করোনার মাঝেই বর্ষবরণে মাততে গা ভাসিয়েছে আপামর বাঙালি। করোনা সংক্রমণকে উপেক্ষা করে মানুষ সকালেই হাজির হয়েছেন বেলুড় মঠেও। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কার্ফু। তাই বিনা বাধায় হুল্লোড়ে মেতেছে বঙ্গবাসী। উৎসবের মেজাজের কথা মাথায় রেখেই ২৪, ২৫ , ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সরকারের তরফে নাইট বাস সার্ভিস চালু রাখা হয়েছে। মূলত পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন ও ধর্মতলা এলাকার আশপাশে থেকেই মিলবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। আজ থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়াও। ফলে শনিবার ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।

গতকাল রাত থেকেই শহরের সেন্ট পলস, ক্যাথিড্রাল চার্চে মোমবাতি নিয়ে যীশু বন্দনায় হাজির ছিল আমবাঙালি। পাশাপাশি দিঘা, মন্দারমণির মত সমুদ্র সৈকত এলাকাতে ভিড় জমিয়েছে পর্যটকেরা। পিকনিক ও ফেস্টিভ মুডেই বড়দিন কাটাতে চাইছে বঙ্গবাসী।

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ভরুচে ফার্মা সংস্থায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫ শ্রমিক, গুরুতর আহত ৬

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪