“জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী”, মহালয়ায় সকলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরজুড়ে দুর্গোৎসবের আবহ। আকাশে বাতাসে সর্বত্রই দেবীর আগমনের বার্তা। রবিবার মহালয়া দিয়েই পিতৃপক্ষের অবসান। এরপরই শুরু হতে চলেছে দেবীপক্ষ। মহালয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও সকলের শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে শরতের নীল আকাশের পোস্ট করে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। নিজের লেখা গানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী” তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

 

শনিবার বৃষ্টি উপেক্ষা করে কলকাতার একাধিক পুজোমণ্ডপের উদ্বোধনে সামিল হলেন তিনি ৷ হাতিবাগান সর্বজনীন, উত্তর কলকাতার টালা প্রত্যয় থেকে শুরু করে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব—প্রতিটি জায়গায়ই ভিড় জমেছিল উপচে পড়া ৷ শ্রীভূমি ঠাকুর দেখতে প্রতিবছরে প্রচুর ভিড় হয়। প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী বলেছেন, ভিড় যেন রাস্তায় সমস্যার সৃষ্টি না-করে ৷ মানুষকে ভোগান্তি পোহাতে না-হয় তা দেখতে হবে ৷ রবিবার মহালয়া। মা দুর্গার সপরিবারে আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। মহালয়া উপলক্ষে রবিবার সকাল থেকেই কলকাতা হাওড়া শহর আজকের বিভিন্ন নদীর ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলেছে তর্পণ। রবিবার বৃষ্টির ভ্রুকুটি থাকলেও ভিড় জমতে শুরু করেছিল সকাল থেকেই। এই দিন অমাবসায় পিচ্চি পুরুষের উদ্দেশ্যে জল দানকেই বলা হয় তর্পণ। বাবুঘাট বাগবাজারের পাশাপাশি হাওড়ার শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে ও চলেছে তর্পণের অনুষ্ঠান।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ