১০০ দিনের কাজে কেন্দ্রের টাকা পাওয়া নিয়ে উদ্বেগ মুখ্যচিবের

কেন্দ্র সরকার রাজ্যকে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দিচ্ছে না বলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকার রাজ্যকে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দিচ্ছে না বলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বহু বার রাস্তায় নেমেছে রাজ্যের শাসকদল। এ বার সেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যসচিব৷

বৃহস্পতিবার রাজ্যের জেলাশাসক ও সচিবদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব। সকাল ১১টা থেকে বৈঠক শুরু হয়। সেই বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন মুখ্যসচিব বলেন, ‘আশা করেছিলাম দু’মাসের মধ্যে আমরা টাকা পেয়ে যাব। তবে ওরাঁ আবার আমাদের সময় দিয়েছে বৈঠকে যাওয়ার জন্য। দেখা যাক কী হয়।’ পাশাপাশি এদিন ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন দফতরের কাজে যাতে অবিলম্বে যুক্ত করা হয়, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়। রাজ্যের পূর্ত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতর, স্কুল শিক্ষা-সহ বিভিন্ন দফতরে যাতে কাজে ১০০ দিনের কাজের জন্য জব কার্ড হোল্ডারদের লাগানো হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যসচিব। রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন কাজে যুক্ত করতে তৎপর নবান্ন।

প্রসঙ্গত বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যে ১০০ দিনের কাজের জন্য আরও অর্থ বরাদ্দ করতে। মেলা ও খেলায় অর্থ বরাদ্দ কমানোর নির্দেশ দেন তিনি। বদলে সেই টাকা একশো দিনের কাজের প্রকল্পে দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে ১০০ দিনের কাজের জন্য জব কার্ড রয়েছে যাদের, তাদেরকে বিভিন্ন দফতরের কাজে বেশি করে লাগানোর নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবারই সিদ্ধান্ত হয়, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মুখ্যসচিব সংশ্লিষ্ট দফতর এবং জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের