ভোট পরবর্তী হিংসায় ব্যবস্থা নিতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ মুখ্যসচিবের

বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা নিয়ে নবান্নে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটের গণনা হয়েছে মঙ্গলবার। ওই দিন থেকে বিভিন্ন জেলায় অশান্তির ঘটনা এখনও অব্যাহত। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় ব্যবস্থা নিতে জেলাশাসক ও জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা নিয়ে নবান্নে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, ডিজি ও আইজি বিএসএফ এসসি বুডাকোটি বৈঠকে বসেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে অংশ নেন জেলার পুলিশ সুপার ও কমিশনারেটররাও। সূত্রের খবর বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের কোথাও কোনও পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটতে দেওয়া দেওয়া যাবে না। কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করতে হবে যাতে কোনও অভিযোগ বাহিনীর তরফ থেকে না আসে। শুধু তাই নয়, সমস্ত স্পর্শকাতর এলাকাতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় যে রুট মার্চ হয়েছে তার প্রমাণ হিসাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ব্লকস্তরের নোডাল অফিসার ও থানার নোডাল অফিসারের কাগজে সই রাখতে হবে।

পাশাপাশি এদিনের বৈঠক থেকে বিজয় মিছিলের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে অশান্তি না ছড়ায় তাই কোনও এলাকায় বিজয় মিছিল করতে দেওয়া হবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক