চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কেওয়াইসি সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যসচিবের

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীর ভাণ্ডার (LAKSHMIR BHANDAR) প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় দু’কোটি। চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন করে আরও প্রায় সাত লক্ষ আবেদন পত্র জমা পড়েছে। তাঁদের মধ্যে অনেকেই জমা দেননি ব্যাঙ্ক একাউন্টের কেওয়াইসি। তাই সুবিধাপ্রাপ্তিতে দেখা দিয়েছে সমস্যা। সেই সমস্যার সমাধানের দ্রুত নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

কেওয়াইসি জমা না দেওয়ার ফলে রাজ্য টাকা ছাড়লেও বেশ কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সংখ্যাটা প্রায় তিন লক্ষ। গত মঙ্গলবার মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলার প্রশাসনকে নিয়ে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি বলেন, কেওয়াইসি সমস্যায় দ্রুত ইতি টানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।  

পাশাপাশি, ভবিষৎ ক্রেডিট কার্ডের মতো ব্যাঙ্ক ভিত্তিক প্রকল্পগুলির সুবিধা যেন বেশির ভাগ মানুষ পান- সেই বিষয়েও জেলাস্তরে ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেন মুখ্যসচিব। তাঁর নির্দেশ, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন কোনও কাজ পড়ে না থাকে। উল্লেখ্য, মুখ্যসচিবের এই নির্দেশের পরেই বাড়ছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার জল্পনা। নবান্ন সূত্রে খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট।

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ