এইমস দুর্নীতি মামলা, সিআইডি জেরার মুখে বিজেপি বিধায়কের বৌমা

বুধবার সকালে সিআইডির ৪ আধিকারিক গিয়েছিলেন বিধায়কের হরিণঘাটার বাড়িতে। ১২ টা ১৫ থেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনুসূয়া ঘোষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এইমস (AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিজেপির। তদন্তভার সিআইডির (CID) ওপর। বুধবার এই মামলায় চাকদার বিজেপি (BJP) বিধায়ক (MLA) বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জেরা করেছে রাজ্য তদন্তকারী সংস্থা। জেরা করা হয়েছে অনুসূয়া ঘোষকে। এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে নদীয়া জেলা বিজেপি তথা রাজ্য গেরুয়া শিবির।

বুধবার সকালে সিআইডির ৪ আধিকারিক গিয়েছিলেন বিধায়কের হরিণঘাটার বাড়িতে। ১২ টা ১৫ থেকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনুসূয়া ঘোষকে। অভিযোগ, কল্যাণীর এইমসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিজেপির ৪ নেতা করিয়েছেন নিয়ম বহির্ভূত নিয়োগ। অভিযোগের তির পদ্মশিবিরের ২ সাংসদ ও ২ বিধায়কের দিকে। অভিযোগের তালিকায় রয়েছে ৮ জনের নাম। প্রত্যেকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

উল্লেখ্য, এই মামলার তদন্তে নেমে রাজ্যের গোয়েন্দা সংস্থা বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার কন্যা মৈত্রেয়ীকে ইতিমধ্যেই পাঠিয়েছে নোটিশ। হাজিরা দিতে বলা হয়েছিল গত সোমবারের মধ্যে। হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন বিধায়কের মেয়ে। সূত্রের খবর, আগামী শুক্রবার জেরা করা হবে তাঁকে। উল্লেখ্য, এই মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী (MINISTER) ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং রাণাঘাটের সাংসদ (MP) জগন্নাথ সরকারের।

উল্লেখ্য, কল্যাণী এইমস নিয়োগে দুর্নীতির অভিযোগে কল্যাণী (KALYANI) থানায় এফআইআর দায়ের হয়েছিল। এফআইআর করেছিলেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। এরপরেই মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার