স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: খিদে পেলে অনেকেই হালকা খাবার হিসেবে চিপস খেতে পছন্দ করেন। তবে, বাজারে বিক্রি হওয়া চিপসে লবণ, তেল এবং প্রিজারভেটিভের পরিমাণ বেশি থাকায় তা অনেক সময় অস্বাস্থ্যকর হয়ে ওঠে। যেগুলি খেলে অনেকসময় শরীরও খারাপ করে। যদি এর বিপল্প কিছু পেতে চান তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এবং সুস্বাদু  চিপস। এতদিন আলুর চিপসের কথাই সকলে শুনেছেন। তাতেই আনুন বদল। বিটরুট এবং বেগুন  দিয়ে বাড়িতে তৈরি করুন স্বাস্থ্যকর চিপস। খুব অল্প তেল ব্যবহার করে সহজেই এগুলো তৈরি করা যায়। কীভাবে বানাবেন জেনে নিন রেসিপি-  

উপকরণ:

২৫০ গ্রাম বেগুন

২৫০ গ্রাম বিট

স্বাদমতো লবণ

আধা চা চামচ নিজের পছন্দমতো মশলা  

অলিভ অয়েল

পদ্ধতি

বেগুন ও বিটের চিপস তৈরি করতে, প্রথমে বেগুন ও বিট ভালভাবে ধুয়ে চেপে জল ঝরিয়ে নিন। টিসু দিয়ে মুছে নিন অতিরিক্ত জল। তারপর, সেগুলোকে চিপসের মতো পাতলা করে কেটে নিন। এরপর সব স্লাইসগুলো একটি বাটিতে রাখুন। তার উপর সামান্য অলিভ অয়েল ছড়িয়ে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এবার একটি বেকিং ট্রে-তে বেকিং পেপার বিছিয়ে এক এক করে সব স্লাইসগুলো ছড়িয়ে দিন। এবার উপর থেকে স্বাদমতো লবণ ও পছন্দেরর মশলা ছিটিয়ে দিন। এবার  ১২০° সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ৩০ থেকে ৪৫ মিনিট বেক করুন। চিপসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। চায়ের সঙ্গে পরিবেশন করুন। 

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ