সিবিআই হেফাজতে লালন মৃত্যুর তদন্তে সিআইডি

মঙ্গলবার সকালেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital) পৌঁছয় সিআইডির (CID) প্রতিনিধিদল

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-য়ের (CBI) হেফাজতে লালন শেখের (Lalan Shaikh) মৃত্যুর (Death) তদন্তে (Investigation) নামল এবার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। ঘটনার তদন্তে মঙ্গলবার  রামপুরহাট মেডিকেল কলেজে (Rampurhat Medical College Hospital) পৌঁছয় চার সদস্যের সিআইডির দল।

মঙ্গলবার সকালেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital) পৌঁছয় সিআইডির (CID) প্রতিনিধিদল। এই হাসপাতালেই লালনের (Lalan Shaikh) দেহ রাখা আছে। সিআইডির গোয়েন্দারা এদিন হাসপাতালে পৌঁছে লালনের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করেন। পুলিশ সূত্রে খবর, লালন শেখের মৃত্যুর ঘটনার পুরো ভিডিয়ো খতিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রসঙ্গত স্বতঃপ্রণোদিতভাবে লালন মৃত্যুর তদন্তে নেমেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি।

প্রসঙ্গত সোমবার সিবিআই হেফাজতে থাকাকালীন বকটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার বিকেলে রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে শৌচাগার থেকে গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ লালনের পরিবারের। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-য়ের দাবি, লালন আত্মহত্যা করেছে। ঘটনার প্রতিবাদে লালন শেখের আত্মীয় ও গ্রামবাসীরা মঙ্গলবার সকাল থেকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন। ইতিমধ্যে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী রেশমা বিবি। ৩০২ ধারায় মামলা দায়ের করেছে রামপুরহাট থানার পুলিশ। অন্যদিকে এই মৃত্যু নিয়ে সিবিআইয়ের তরফে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। দিল্লির সিবিআই অফিস থেকে রিপোর্ট তলব করে জানতে চাওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সিবিআই আধিকারিকরা কোথায় ছিলেন ঘটনাস সময় তা জানতে চাওয়া হয়েছে।

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী