ক্যানিংয়ে হোমগার্ডের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: ক্যানিংয়ে পুলিশ কোয়ার্টারের মধ্যে মহিলা হোম গার্ডের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি। হোম গার্ডের সঙ্গে ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের শ্যালকের কোন সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখতে চান তাঁরা। এই ঘটনায় প্রথমেই নাম জড়িয়ে ছিল সাব-ইন্সপেক্টর সায়নের। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্ত সায়নের ডিএনএ পরীক্ষাও করা হয়েছে। এই ঘটনায় এবার নতুন মোড় নিল সিআইডির তদন্তভার গ্রহণ করার পর।

জানা গিয়েছে, জীবনতলা থানার উত্তর মৌখালীর বাসিন্দা হোমগার্ড গুলজান পারভীন মোল্লা (Parvin Molla) ওরফে রেশমি। কর্মসূত্রে তার কোয়ার্টার ছিল ক্যানিং থানার পিছনে। ডিউটি শেষ করে ওই মহিলা কনস্টেবল ফিরে আসেন তার কোয়ার্টারে। এরপর তার বাড়ির লোক তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পায়নি। এরপরেই পরিবারের লোকজন ছুটে আসে ক্যানিং থানার কোয়ার্টারে। তার বোন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে তার দিদি গলায় ওড়না দিয়ে সিলিং থেকে ঝুলছে। এরপরই ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে রেশমির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত হোমগার্ডের পরিবারের অভিযোগ, মৃত হোমগার্ড রেশমির সঙ্গে সম্পর্ক ছিল সায়নের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রেশমিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আসল কারণ জানতে চাইবে পুলিশ।

জানা গিয়েছে ক্যানিং থানার এসআই সায়নের শ্যালক ক্যানিং থানায় আসতো। সেখান থেকেই ওই ধরনের সঙ্গে তার আলাপ। তার নামও সায়ন। নাম বিভ্রাটের জেরে সমস্যার সৃষ্টি হয়েছে। হোমগার্ড তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভস্থ সন্তান সাব-ইনসপেক্টর সায়নের কি না, তা নিশ্চিত হতে তাঁর ডিএনএ পরীক্ষা করানো হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা।

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ