মহিলা আইনজীবীকে মারধর, কাঠগড়ায় জেল ফেরত সিভিক

একজন জেল খাটা অপরাধী কীভাবে আবার সিভিক ভলান্টিয়ারের পদে যোগ দেয়? প্রশ্ন তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ক্ষুব্ধ মানুষজনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরগরম হুগলি(Hooghly) জেলার তারকেশ্বর(Tarakeswar) পুরসভা এলাকা। কেননা শহরের ১৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা তথা মহিলা আইনজীবী(Women Lawyer) ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেছেন এক সিভিক ভলেন্টিয়ার(Civic Volunteer)। সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আবার এর আগেই অভিযোগ উঠেছিল এক ব্যক্তির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার। সেই ঘটনায় তার জেলও হয়। জেল থেকে ছাড়া পেয়েই সেই যুবক চড়াও হন এই মহিলা আইনজীবীর ওপর। ঘটনাচক্রে সে আবার তারকেশ্বর থানাতেই কাজ করে। এবার সেই গুণধর সিভিক ভলেন্টিয়ারকে ধরতেই রবি সকালে তারকেশ্বর কাঁরারিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার ক্ষুব্ধ মানুষ। সেই সিভিক ভলেন্টিয়ারের নাম শুভদীপ রায়।

আরও পড়ুন আর নয় ৩ শতাংশ, মমতার বঙ্গে DA এবার ৮ শতাংশ

জানা গিয়েছে, তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় আইনজীবী শিল্পা চট্টোপাধ্যায় শনিবার রাতে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় শুভদীপের হাতে আক্রান্ত হন। অভিযোগ, শুভদীপ তাঁর গাড়ি আটকে প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে গাড়ি থেকে বের করে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। শিল্পা জানিয়েছেন, ‘কালকে আমরা বিয়েবাড়ি থেকে আসছিলাম। সেই সময় আমাদের দাঁড় করায়। এরপর হঠাৎ করে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে-করতে ওই সিভিক ভলান্টিয়ার আমাদের গাড়ির গেট খোলে। এরপর আমার শ্বশুরকে খুব মারতে থাকে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করে।’

আরও পড়ুন দগদগে স্মৃতি নিয়ে এখনও দাঁড়িয়ে কামরার কঙ্কাল

এলাকাবাসীর অভিযোগ, শুভদীপের বিরুদ্ধে এর আগেও একাধিক বার অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। গত বছর এক ব্যক্তির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগে জেল হেফাজত হয়েছিল। যার কারণে এলাকার মানুষের প্রশ্ন, একজন জেল খাটা অপরাধী কীভাবে আবার সিভিক ভলান্টিয়ারের পদে যোগ দেয়? যদিও শিল্পা ও তাঁর বাড়ির সদস্যদের মারধরের অভিযোগে পুলিশ শুভদীপকে আটক করেছে।

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের