অন্য রূপে সিভিক ভলান্টিয়ার, রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষ রোগীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কম অভিযোগ কানে আসে না। অনেকে আবার দাদাগিরির অভিযোগও তোলেন। তবে মঙ্গলবার কালনায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। একজন সিভিক ভলান্টিয়ারের কাজ মন কেড়ে নিন সকলের। রক্ত দিয়ে সিভিক ভলান্টিয়ার শোভন শী প্রাণ বাঁচালেন এক মুমূর্ষ রোগীকে। তাঁর এই কাজকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে সিভিক ভলান্টিয়ার বলেছেন রক্ত দান করলে মানুষের প্রাণ বাঁচে এবং আগামীতে আরও এই ধরনের কাজ করার ইচ্ছা রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সিভিক ভলান্টিয়ার হিসেবে কালনার এসডিপিও–র অফিসে ডিউটি করছিলেন। সেই সময়ে তাঁর কাছে একটি জরুরি ফোন আসে। তাঁকে জানানো হয়, কালনার কাঞ্চননগরের বাসিন্দা অন্নপূর্ণা ঘোষের জরুরি ভিত্তিতে বি পজিটিভ গ্রুপের রক্ত লাগবে যা সেখানের ব্লাড ব্যাঙ্কে অমিল। এই কথা কানে আসার পরেই এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে যান রক্ত দিতে। শোভন শী বলেছেন, তিনি এই কথা শোনার পরই ঠিক করে নেন তিনি রক্ত দেবেন কারণ তাঁর রক্তের গ্রুপ ওটাই। সেই মতই ডিউটি সেরে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন।

এই ঘটনা নিয়ে, অন্নপূর্ণার নাতি সুদীপ্ত ঘোষ বলেছেন, তাঁর ঠাকুমার হিমোগ্লোবিন অনেকেটা কমে যাওয়ায় চিকিৎসকরা রক্ত দেওয়ার কথা বলেন। তবে কিন্তু হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বি পজিটিভ গ্রুপের রক্ত না পাওয়ায় ডোনারের খোঁজ করতে শুরু করেন। সেই সময়েই এই রক্তের প্রয়োজনের কথা তাঁদের পাশের গ্রামের সিভিক দাদাকে জানান এবং শোভন শী এক কথায় রক্ত দিতে রাজি হয়ে যান। এক রোগীকে রক্ত দিয়ে প্রাণে তো বাঁচিয়ে দিয়েছেন শোভন কিন্তু সেই সঙ্গেই কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বি পজিটিভের মতো সহজলভ্য গ্রুপের রক্ত অমিল থাকা নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে গত কয়েকমাসে এই সমস্যা দেখা দিয়েছে হাসপাতালে। হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি জানিয়েছেন হাসপাতালে নেগেটিভ গ্রুপের রক্তের একটা সমস্যা রয়েছে। সঙ্গে তিনি এটাও জানান যে, গরমকালে সাধারণত তিন মাস রক্তের একটা সঙ্কট থাকে। তবে বেশ কয়েকটি জায়গা থেকে রক্ত আসায় এই সংকট কেটে যাবে বলেই জানিয়েছেন তিনি।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির