ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার সিভিল ইঞ্জিনিয়ারের দেহ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার সিভিল ইঞ্জিনিয়ারের দেহ। মৃতের বাবা পেশায় পুলিশ। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতের নাম রাজ থাপা।

সূত্রের খবর, রবিবার সাত সকালে স্থানীয়রাই গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচে একজনের দেহ দেখতে পায়। তাঁরাই সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে। ফ্লাইওভারের ওপরেই পড়েছিল তাঁর বাইক। ৯ ফুট নিচে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরেই স্থানীয়রাই খবর দেয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে কোতয়ালি থানার পুলিশ আধিকারিকরা। তাঁরাই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, রবিবার ভোররাতে শিলিগুড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন রাজ থাপা। ফ্লাইওভারের ওপরে উঠতেই পেছন থেকে কোনো গাড়ি দ্রুতগতিতে ধাক্কা মারে। এরজেরেই ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যায় সে। বাইকটি ওপরেই পড়ে থাকে। ৯ ফুট উঁচু থেকে নিচে পড়ে গুরুতর জখম হয় সে। তারপরে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মৃত যুবকের বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানতে এলাকার সিসিটিভি ফুটোজ খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সেই গাড়ি কোন দিকে গিয়েছে তারজন্যই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যুবকের মৃত্যুর পরে পরিবারকে খবর দেওয়া হয়েছে। সাতসকালে দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেকে

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস