‘বাংলায় ধর্ম নিয়ে ভাগাভাগি নয়’‌, জিয়াগঞ্জ থেকে সতর্কবার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার জিয়াগঞ্জের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহকে মোটা ভাই বলে আক্রমণ করেন তিনি। আর তাঁর যে বাংলায় যে জায়গা নেই তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মমতা। সামশেরগঞ্জের পর তিনি পৌঁছে যান জিয়াগঞ্জে। সেখানে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে প্রচার করেন। আর এখান থেকেই বিজেপিকে ধর্ম নিয়ে তুলোধনা করেন তৃণমূলনেত্রী।

এদিকে বাংলার সর্বধর্ম সমন্বয়ের পথকেই ধরে চলতে হবে বলে সমাবেশে উপস্থিত জনগণকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এসআইআর পর্বে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে তোপ, ‘‌ওদের ধর্ম বিষের ধর্ম। মগজে বিষ ঢুকিয়ে দেবার ধর্ম। মানুষের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আর কিছু করা যায় না। আজ গোটা বিশ্ব বলছে বিজেপি নেতাদের কীর্তি। আমি না হয় নাই বললাম। আমি তো একজন তুচ্ছ, ছোটখাট মানুষ। ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। ধর্মকে নিয়ে ভেদাভেদ করবেন না। তাই ধর্মকে বিক্রি হতে দেবেন না।’‌

অন্যদিকে ধর্ম নিয়ে বাংলায় ভাগাভাগি করতে নিষেধ করেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করার অভিযোগ তোলেন তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌একবার বেলুড় মঠে গিয়ে দেখলাম একটা দরগা। স্বামী বিবেকানন্দের বাসনা ছিল তাই এখনও সেটা অক্ষত আছে। বিবেকানন্দ একবার সংখ্যালঘুর বাড়িতে গিয়ে তামাক খেয়েছিলেন। তাই বলি, ধর্ম নিয়ে দেশ ভাগ করবেন না, বাংলা ভাগ করবেন না। আমার বাড়িতেও কালীপুজো হয়। আমি তো অন্য ধর্মকে অসম্মান করি না। বিজেশি শাসিত রাজ্য থেকে এসে দে়ড় কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করেন। আমরা কাউকে কিছু বলি না। কিন্তু এখান থেকে বাইরে কাজ করতে গিয়ে বাংলা বললে অত্যাচার করে। এই বিজেপি সরকার চিরকাল থাকবে না।’‌

এছাড়া কেন্দ্রীয় বাহিনী ভবানীপুরে মহিলার সঙ্গে অসভ্যতা করেছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাই বিজেপি মহিলাদের সম্মান করে না বলে অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌গতকাল ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী অসভ্যতা করেছে। এক মহিলাকে আপত্তিকর ভাবে চেক করেছে। সাবধানে থাকবেন। লজ্জা করে না বিজেপি। ভবানীপুরে আমার বাড়ির সামনে হামলা হল। আমার পোস্টারে থুতু দিচ্ছিল। পাড়ার মা কালীর মন্দিরের সামনে জুতো দেখাচ্ছিল। অভিষেকের বাড়ির দিকে জুতো দেখাচ্ছিল। তখন স্থানীয়রাই প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়। মনোনয়ন দিতে ওরা বাইরের লোক নিয়ে এসেছিল।’‌

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর