হাওড়ায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, দেড় লাখ কর্মসংস্থান হবে: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া জেলায় ৫ হাজার শিল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ায় দেড় লাখ কর্মসংস্থান হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা থেকে মুখ্যমন্ত্রী ৬ লাখ পরিবারের হাতে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচির সূচনা করেন। এদিন এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হাওড়া জেলায় বিপুল কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেন। তিনি বলেন,‘হাওড়ায় শিল্পের জোয়ার এসেছে। হাওড়ার ৫ হাজার শিল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ৬৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও শিল্পে ১১ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রূপায়নের পথে। এর ফলে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হাওড়াতে আবার হবে। এই জেলায় ৩০ হাজারের বেশি MSME ইউনিট তৈরি করা হয়েছে। ২৭টি ক্লাস্টার চালু হয়েছে। এক লক্ষ মানুষ এই ক্লাস্টারগুলিতে কাজ করে। হাওড়া জেলাকে MSME হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে জোর দেওয়া হয়েছে। সরকারি সহায়তায় দুটি পার্ক হয়েছে। আর দুটি পার্ক হবে। তাতে ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।’

এদিন হাওড়া থেকে ৯০০ এর বেশি প্রকল্পের শিলান্যাস হল বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তিন মাস পর পর দুয়ারে সরকার ক্যাম্প হবে। দুয়ারে সরকার ৯ কোটি দরখাস্ত জমা পড়েছিল। সেই আবেদনগুলির মধ্যে ৭ কোটির বেশি পরিষেবা দেওয়া হয়ে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এক সময় হাওড়াকে বলা হত প্রাচ্যের ম্যাঞ্চেস্টার। শিল্পের জন্য বিখ্যাত ছিল হাওড়া। কিন্তু বাম আমলে সব শেষ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়া জেলায় ৫৯টি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যজুড়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছবে। প্রসঙ্গত পরিশ্রুত পানীয় জল ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ডায়মন্ডহারবারে দাঁড়িয়ে এ কথা জানিয়েছিলেন তিনি।

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা