চলতি মাসেই আসানসোল যাচ্ছেন মুখ্যমন্ত্রী, করতে পারেন জনসভা

চলতি জুন মাসেই আসানসোল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ তারিখে আসানসোলে জনসভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি জুন মাসেই আসানসোল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ তারিখে আসানসোলে জনসভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বর্ধমানের শিল্পাঞ্চলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফরের দিনক্ষণ নির্ধারিত হয়ে গিয়েছে। আগামী ২৭ জুন, সোমবার পূর্ব বর্ধমানে একটি জনসভা করবেন তিনি। এর পর ওই দিন রাতেই দুর্গাপুরেই থাকবেন মুখ্যমন্ত্রী। তার পর দিন ২৮ জুন অর্থাৎ মঙ্গলবার আসানসোলে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়এর পর তার পরেরদিন অর্থাৎ ২৯ তারিখ দুর্গাপুরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে নেতা কর্মীরাও আবেগ ও উচ্ছ্বাসে ভাসছেন।

উলেখ্য আসানসোল লোকসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সময় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই আসনে উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির হয়ে ভোটে লড়েন অগ্নিমিত্রা পাল। কিন্তু আসানসোলের মানুষ ‘বিহারি বাবু’ শত্রুঘ্নকে জয়ী করেন। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আসানসোলের মানুষকে ধন্যবাদ জানাতে সেখানে যাবেন তিনি। এবার সেই প্রতিশ্রুতি মতো আসানসোল যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেত্রী। আসানসোলের সেই সভায় থাকতে বলা হয়েছে বলিউড তারকা এবং সাংসদ শত্রুঘ্ন সিনহাকে।

অন্যদিকে গত ২ ফেব্রুয়ারি আসানসোল পুর নিগমের ভোট হলেও এতদিনে পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করা সম্ভব হয়নি। ২ মার্চ বিধান উপাধ্যায় মেয়র মনোনীত হয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর আসানসোল সফর কালেই পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করা হতে পারে। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে মন্ত্রী মলয় ঘটক জানা, মুখ্যমন্ত্রীর সূচির কথা আমাদের জানানো হয়েছে। দলও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?