তীব্র গরমের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, কৃষকদের উদ্দেশে জানালেন নয়া বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার কৃষকদের জন্য এল স্বস্তির খবর। আবহাওয়ার খামখেয়ালিপনায় খরা আর বন্যা হয়ে থাকে এবং তাতে বিপদে পড়েন বাংলার কৃষকরা। সুতরাং এই সমস্যায় পড়ে আর্থিক ক্ষতি সহ্য করতে হয় তাঁদের। আর সেখান থেকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকবন্ধু প্রকল্প আগেই এনেছেন। তাতে তাঁদের উপকারও হয়েছে। এবার আবহাওয়া ও জলবায়ুর উপযোগী চারটি নতুন উচ্চফলনশীল ধানের ভ্যারাইটি উদ্ভাবনের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে সে কথা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে এখন খুশির হাওয়া।

এদিকে রাজ্যের কৃষি দফতরের উদ্যোগের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দফতরের দীর্ঘদিনের গবেষণার ফলেই এই চারটি নতুন ধানের জন্ম বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের কৃষি দপ্তর রাজ্যের আবহাওয়া/জলবায়ুর উপযোগী চারটি নতুন ভ্যারাইটির উচ্চফলনশীল ধান উদ্ভাবন করেছে। পুরুলিয়ার খরা প্রতিরোধ গবেষণা কেন্দ্র এবং চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্রে দীর্ঘ কয়েক বছরের গবেষণার পর এই প্রজাতিগুলি তৈরি করা সম্ভব হয়েছে। আমি এই কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানী–সহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।’‌

 

অন্যদিকে পুরুলিয়ার খরা প্রতিরোধ গবেষণা কেন্দ্র এবং চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্রে কয়েক বছর ধরে চলা পরীক্ষা–নিরীক্ষার পর এই সাফল্য মিলেছে। এই কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও গবেষকদের আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌এই চারটি নতুন ভ্যারাইটির মধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চলে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো খরাপ্রবণ অঞ্চলের জন্য ‘সুভাষিণী’, ‘লছমন্তি’ ও ‘মুসাফির’ নামে তিনটি প্রজাতি রয়েছে, যা খরিফ মরসুমে হেক্টর প্রতি ৫২ থেকে ৫৫ কুইন্টাল ফলন দিতে সক্ষম।’‌ যা অত্যন্ত যুগান্তকারী বলে মনে করছেন কৃষকরা।

এছাড়া কম বৃষ্টিতেও যাতে কৃষকদের উৎপাদনে বড় ধাক্কা না লাগে, সেই লক্ষ্যেই এমন প্রজাতির উপর জোর দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বন্যাপ্রবণ এলাকার কথা মাথায় রেখে উদ্ভাবন করা হয়েছে ‘ইরাবতী’ নামের ধান। এই বিষয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌দক্ষিণবঙ্গের বন্যাপ্রবণ এলাকার জন্য ‘ইরাবতী’ নামে একটি প্রজাতি উদ্ভাবন করা হয়েছে, যা দীর্ঘক্ষণ জলমগ্ন অবস্থায় নষ্ট হয় না এবং ঝড়ে হেলে পড়ে না। এই চারটিকে ধরে, ২০১১ সাল থেকে এ পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে গবেষণার মাধ্যমে মোট ২৫টি নতুন ফসলের প্রজাতি তৈরি করল, যার মধ্যে ১৫টিই ধানের ভ্যারাইটি।’‌

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা