বরাদ্দ ১২৮ কোটি টাকা! পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির হবে দিঘায়

ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে সমুদ্রের ধারে একটি পুরোনো জগন্নাথ মন্দির আছে। ওই এলাকাকে স্থানীয়রা জগন্নাথ ঘাট বলেন। তবে এখানে খুব একটা পর্যটক সমাগম হয় না

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: এর আগেও দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বহুবার ইচ্ছা প্রকাশ করেছিলেন দিঘাতেও পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির তৈরি করার। এবার এই খাতে ১২৮ কোটি টাকা বরাদ্দ করলেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবারই নবান্নে তিনি এই টাকা বরাদ্দের কাগজে সই করেন। পরে কলকাতা পুরভোটের প্রচারে গিয়ে বেহালায় তিনি নিজেই জানালেন এই প্রকল্পে অর্থ বরাদ্দের কথা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি আজই এ ব‌্যাপারে অর্থ বরাদ্দ করেছি। আমি চাই পুরীর মতোই জগন্নাথ মন্দির হোক দিঘায়। প্রতিটি সমুদ্রতীরের ধারে একটা মন্দির থাকা উচিৎ।

প্রসঙ্গত, ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে সমুদ্রের ধারে একটি পুরোনো জগন্নাথ মন্দির আছে। ওই এলাকাকে স্থানীয়রা জগন্নাথ ঘাট বলেন। তবে এখানে খুব একটা পর্যটক সমাগম হয় না। বছর দুই আগে মুখ্যমন্ত্রী দিঘা গিয়ে ওই জগন্নাথ মন্দির দেখতে গিয়েছিলেন। তখনই তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এই মন্দির নতুন করে সংস্কার করে পুরীর মন্দিরের ধাঁচে গড়ে তোলার ব্যাপারে। যাতে পর্যটক ও পূণ্য়ার্থীরা পুরীর মতোই এক যাত্রায় দুটি লাভ তুলতে পারেন। দিঘার এই জগন্নাথ মন্দিরটি ছোট হলেও এখানে গঙ্গাপুজো এবং কালীপুজো হয়। সূত্রের খবর, পুরীর মন্দিরের ধাঁচেই তৈরি করা হবে জগন্নাথ মন্দির। বেশ বড় আকারেই তৈরি হবে মন্দিরটি।

পাশাপাশি কালীঘাটে স্কাইওয়াক আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার বেহালায় ভোট প্রচারে তিনি বলেন, কালীঘাটে স্কাই ওয়াক তৈরি হচ্ছে। মোট ২৫০ কোটি টাকার কাজ। দেখবেন হাজরা পার্কে কতগুলো দোকান তৈরি হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক করব বলে ওখানে যারা দোকানদার ছিল, তাঁদের আপাতত হাজরা পার্কের ভিতরে দোকান দিয়েছি। যখন স্কাইওয়াকটা হয়ে যাবে ওরা সেখানে দোকান পেয়ে যাবে। অপরদিকে দিঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দিঘায় জগন্নায় মন্দির তৈরি হলে বাইরে থেকে মানুষ দেখতে আসবেন। এখানে পর্যটকরা এলে তাঁরা পুজো দেবেন, নানা জিনিসপত্র কিনবেন। ফলে অর্থের জোগান বাড়বে। যা বাংলাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে বলেও মনে করেন তিনি। সব চেয়ে বড় কথা বহু মানুষের কর্মসংস্থান হবে।

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

সুবর্ণ সুযোগ, এক লাখি iPhone 17 মিলছে মাত্র ৪৯ হাজার টাকায়, কোথায় পাবেন?

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

পুজোয় সন্ধ্যার আড্ডা জমান পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ায়, জানুন রেসিপি

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক