অ্যাডমিট কার্ড নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা, মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপে মাধ্যমিক পরীক্ষার্থীর স্বস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক ২০২৬। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। আর সময়মতো পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় এবং কোনওরকম সমস্যা না হয় তার জন্য কড়া নজরদারি এবং বাড়তি ব্যবস্থা রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য প্রশাসন। এই আবহে এক মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড খোয়া যায়। তারপর থেকেই শুরু হয়ে যায় টেনশন। তাহলে কেমন করে দেবে পরীক্ষা?‌ এই প্রশ্নই বড় হয়ে দেখা দেয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক হস্তক্ষেপে সমস্যার সমাধান হল ছাত্রীর। এমনটাও যে ঘটবে তা ভাবতেই পারেননি অনেকে। ছাত্রী এবং পরিবার অবশ্য ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রীর উপরেই।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এই ঘটনার পর ওই ছাত্রীর পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অসময়ের বন্ধু, মানবিকতার প্রতীক বলে তকমা দিয়েছেন। নদিয়া জেলার দত্তপুলিয়ায় মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপে এযাত্রায় বেঁচে গেল এক ছাত্রীর শিক্ষাজীবন। দত্তপুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লসের এক ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে অ্যাডমিট কার্ড খোয়া যায়। তার জেরে চরম অনিশ্চয়তায় পড়ে যায় পরীক্ষার্থী। রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও যান্ত্রিক ত্রুটির কারণে তার অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। তাই পরীক্ষায় বসা নিয়ে তৈরি হয় চরম সংকট। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রী। একটি শিক্ষাবর্ষ নষ্ট হবে ভেবে উদ্বিগ্ন হয়ে ওঠে বিদ্যালয় কর্তৃপক্ষও। এই বিষয়টি সামনে আসতেই দ্রুত উদ্যোগ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপা পাল এবং ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার। তাঁরা প্রশাসনের উচ্চস্তরে যোগাযোগ করে এই সমস্যার সমাধানে তৎপর হন।

তারপর ঠিক কী ঘটল?‌ আজ ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি—১১ দিন ধরে চলবে এই বছরের পরীক্ষা। রাজ্যজুড়ে মোট ২৬৮২টি কেন্দ্র রয়েছে। সকাল ১০টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। কেন্দ্রগুলির বাইরে সকাল থেকেই মোতায়েন রয়েছে পুলিশ, অ্যাম্বুল্যান্স, মেডিক্যাল টিম। কিন্তু ছাত্রীটি ও তার পরিবার পরে এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে নিয়ে আসে। তাঁরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে সংশ্লিষ্ট দফতরকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন। এবার তাঁদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিশেষ উদ্যোগ নিয়ে ওই ছাত্রীর অ্যাডমিট কার্ড ইস্যু করে।

আর কী জানা যাচ্ছে?‌ এছাড়া এই যোগাযোগের পর চলছিল অপেক্ষার পালা। মুখ্যমন্ত্রী এই অভিযোগ পেয়েই মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন। তাতেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রধান শিক্ষককে ফোন করে ডেকে পাঠানো হয় এবং যে ছাত্রীটি অ্যাডমিট কার্ড পায়নি তার অ্যাডমিট কার্ড প্রদান করা হয়। তার পরেই পরীক্ষার্থীর হাতে অ্যাডমিট কার্ডটি পৌঁছে দেওয়া হয়। এতে খুশি পড়ুয়া ও তার পরিবার। আজ হাসিমুখে পরীক্ষা দিতে যাচ্ছে সে। এই মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীর পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা মুখ্যমন্ত্রী, সাংসদ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জন

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর