চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ  গঙ্গাসাগরে পৌঁছিয়েছেন মুখ্যমন্ত্রী    মমতা  বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণার সাগর হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছান তিনি । এরপর গঙ্গাসাগরে একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখান থেকেই বাংলাদেশ থেকে ফেরা বাংলার ৯৫ জন মৎস্যজীবীদের তিনি দিলেন আর্থিক সহায়তা। এরপরেই প্রথমে ভারত সেবাশ্রম এবং পরে কপিল মুনি পুজো দিতে গেলেন মুখ্যমন্ত্রী ।

এদিন ভারত সেবাশ্রমে গিয়ে  প্রথমে আরতি করেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি  বলেন, ‘গঙ্গাসাগর রাজ্য সরকার খরচ করে। আমাদের যেটুকু প্রয়োজন আমরা করে দিয়েছি। কিন্তু সমুদ্র ক্রমেই এগিয়ে আসছে। কখনও কখনও কপিল মুনির আশ্রমের একদম সামনে চলে আসে। আপনাদের থেকে তো কোনও টাকা আমরা নিই না। বরং আমাদের সাধ্যমতোই আমরা ট্রান্সপোর্ট, হাসপাতালের ক্যাম্প সবকিছু, সব পরিষেবাই দিচ্ছি। ‘

ভারত সেবাশ্রমের পর  কপিল মুনি আশ্রমে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন আশ্রমের মহারাজের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘অযোধ্যা থেকে কপিল মুনি আশ্রমে এসেছেন মহারাজ । প্রতি বছর বহু মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে। অনেক টাকা জমা পড়ে।  এই টাকা মহারাজ  উত্তরপ্রদেশের আশ্রমে পাঠান। তবে  এবার আমার অনুরোধ সেই ফান্ড থেকে আপনারা কিছুটা নিয়ে কংক্রিটের কিছু যদি বানিয়ে দেন, তাহলে একটা স্থায়ী সমাধান হতে পারে। এই বিষয়টি নিয়ে মহারাজের সঙ্গে কথা হয়েছে।‘ জানা গিয়েছে, কপিল মুনি আশ্রম থেকে বেরিয়ে গঙ্গাসাগর মেলে  নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।

Published by:

Share Link:

More Releted News:

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ