এজেন্সির জন্যই ভোট পাবে না, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

তাঁর কটাক্ষ, 'হাম দেশ কা নেতা হ্যায় বললেই নেতা হওয়া যায় না'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রাপ্য আদায়ে ফের ‘রণং দেহি’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে তিনি নিশানা করলেন বিজেপি শাসিত কেন্দ্রকে। বললেন, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য নীতিগত লড়াই করে। তাই বঞ্চিত। তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করার জন্যই লোকসভায় চূড়ান্ত হার হবে বিজেপির। 

শুক্রবার তিনি বলেন, বাংলাকে প্রাপ্য বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যকে। তাঁর অভিযোগ, ২০২৪ সালে লোকসভা ভোটের আগে কেন্দ্র কোনও টাকা দেবে না রাজ্যকে। বলেন, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য লড়াই করে বলেই বাংলা বঞ্চিত হচ্ছে। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, ওবিসি স্কলারশিপ সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র।

এদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভাঙন সমস্যার সমাধানে টাকা দেয় না দিল্লির সরকার। দাবি, ফরাক্কা ব্যারেজেও সাহায্য করছে না কেন্দ্র। অভিযোগ, ব্যারেজে ড্রেসিং না হওয়ার ফলে পলি জমে গিয়েছে। এদিন তিনি বিলি করেন পাট্টা।

শুক্রবার সভা থেকে তিনি বলেন, কেন্দ্র উদাসীন হলেও ভাঙন রুখতে হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য। তাঁর প্রতিশ্রুতি, আরও একশো কোটি টাকা বরাদ্দ হবে ভাঙন রোধে।  

অভিযোগ, বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্র হিংসা ও কুৎসায় মাথা ঘামায়। ভালো কাজ ও উন্নয়নে মাথা ঘামায় না। তাঁর দাবি, বিজেপি কুৎসার রাজনীতি করে। এদিন তিনি আরও বলেন, দেশের নেতা মানে দেশকে ভালোবাসা, সর্ব ধর্ম সমন্বয় করা, জনতা যাকে বলে ‘জননেতা- দেশনেতা’। তাঁর কটাক্ষ, ‘হাম দেশ কা নেতা হ্যায় বললেই নেতা হওয়া যায় না’।  বলেন, এজেন্সি রাজনীতির কারণেই ওরা আর ভোট পাবে না। এদিন বিরোধীদের জোট বাঁধার বার্তা দিয়ে মমতা বলেন, দিল্লির মসনদ ওল্টাবেই। 

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের