বীরভূমের সদাইপুরে কয়লার লরি আটক,গ্রেপ্তার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি, সদাইপুর: গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ রবিবার ভোর রাতে সাহাপুর গ্রামের ফুটবল ময়দানের পাশে কয়লা বোঝাই একটি লরি(Lorry) আটক করে। গ্রেপ্তার করা হয় ঐ গাড়ির চালক ও খালাসিকে। ধৃতের নাম সেখ সালাম ওরফে ঝন্টু । সে সদাইপুর থানার মেহেরপুর গ্রামের (Meherpur Village)বাসিন্দা।

অপরজন হল সেখ আখিনুর ,সাহাপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সাহাপুর থেকে সিউড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ঐ গাড়িটি। তখন সদাইপুর থানার পুলিশ পিছু ধাওয়া করে কয়লা বোঝাই গাড়িটিকে আটক করে। ওই লরিতে কয়লা রয়েছে ৫ টন। যার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার(70 Thousand) টাকা। চালক ও খালাসিকে সিউড়ী আদালতে রবিবার দুপুরে পেশ করে পুলিশ(Police)।প্রথমে লরিচালক পিছনে পুলিশ ধাওয়া করেছে বুঝতে পেরে জোর গতিতে গাড়ি চালাতে শুরু করে।

কিন্তু পিছু ছাড়তে নারাজ সদাইপুর থানার অফিসাররা । তারাওছুটতে শুরু করে ওই লরির পিছনে। বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর অবশেষে উল্টো দিক থেকে একটি লরি চলে এলে তখন কয়লা বোঝাই লরিটি তার গতি ধীরে করতে বাধ্য হয়। তখনই পিছনে থাকা সদাইপুর থানার পুলিশ অফিসারদের গাড়িটি ওভারটেক করে গিয়ে কয়লা বোঝাই লরিটির গতি রোধ করে। এই আটক কয়লা পুরোটাই চুরি করা। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।এই কয়লা সিউরির কোথায় পাচার হচ্ছিল, তা জানার জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান। বীরভূমে(Birbhum) কয়লা(Coal) খাদান থেকে কয়লা চুরি ঢুকতে এবং তা পাচার বন্ধ করতে লাগাতার অভিযান চালায় পুলিশ। কিন্তু তারপরেও সক্রিয় রয়েছে চোরাইচক্র।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?