আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভায় ‘তাণ্ডব’ বিজেপির, ‘ডোন্ট টাচ মাই বডি’ পোস্টার নিয়ে পাল্টা তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: ফের বিজেপির ‘তাণ্ডবে’ উত্তেজনা ছড়াল বিধানসভায়। বৃহস্পতিবার বিজেপি বিধায়করা মুলতুবি প্রস্তাব আনে বিধানসভায়। সেই প্রস্তাব গ্রহণ করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর ‘তাণ্ডব’ শুরু করেন তাঁরা। ওয়াকআউট করেন পদ্ম শিবিরের বিধায়করা। বিজেপি বিধায়করা বিধানসভার কাজ পণ্ড করে দেওয়ায় বিক্ষোভে নামে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়করাও। তাঁরা ডোন্ট টাচ মাই বডি’ পোস্টার প্রদর্শন করে কটাক্ষ করতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতাকে।

বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনেন। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করেন। এরপর ওয়াকআউট করেন বিরোধীরা। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তারপর শাসকদলের বিধায়করা বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান। বিজেপির হট্টগোলের মাঝে তৃণমূল কংগ্রেসের বিধায়করা ডোন্ট টাচ মাই বডি এই পোস্টার তুলে ধরেন।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা পুলিশের উদ্দেশে যে মন্তব্য করেছিলেন। সেই ডোন্ট টাচ মাই বডি’ লেখা সম্বলিত পোস্টার হাতে বিক্ষোভ দেখান জোড়াফুল শিবিরের বিধায়করা। সেই পোস্টারে পরোক্ষভাবে কটাক্ষ করা হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। পোস্টারে লেখা ছিল, ‘৫৬ ইঞ্চি ছাতির টেল, ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার মতো মন্ত্রীরাও এই পোস্টার নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভে অংশ নেন। প্রসঙ্গত চলতি বছরের জুন মাসে বিধানসভায় বিক্ষোভ ঘিরে তৃনমূল ও বিজেপির বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই শুভেন্দু-সহ সাত বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ