গভীর রাতে ট্রেনে তরুণীর শ্লীলতাহানীর চেষ্টা করে গ্রেফতার জওয়ান

সোমবার রাতের ঘটনা। জানা গিয়েছে, রাত্রি ৯ টা ৫০ মিনিটে হাওড়া থেকে দুর্গাপুর যাচ্ছিলেন তরুণী। ওই তরুণী ছিলেন হাওড়া- কালকা নেতাজি এক্সপ্রেসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষকই ভক্ষক। চলন্ত ট্রেনে (TRAIN) গভীর রাতে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার (ARREST) হলেন জওয়ান। অভিযুক্ত এসএসবি (SSB) জওয়ান। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

অভিযোগ, দুর্গাপুর স্টেশনে (STATION) এবং চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানীর চেষ্টা করেন এসএসবি জওয়ান। সোমবার রাতের ঘটনা। জানা গিয়েছে, রাত্রি ৯ টা ৫০ মিনিটে হাওড়া থেকে দুর্গাপুর যাচ্ছিলেন তরুণী। ওই তরুণী ছিলেন হাওড়া- কালকা নেতাজি এক্সপ্রেসে। তরুণীর অভিযোগ, ওই ট্রেনে তরুণীর কামরাতেই ছিল এসএসবি ৬৩ ব্যাটেলিয়নের একটি দল। সেই দলের এক জওয়ান ধীরেন্দ্র মিশ্র। ট্রেনের মধ্যে ধীরেন্দ্র তাঁর সঙ্গে জঘন্য আচরণ শুরু করেন। কু ইঙ্গিত দেন বলে অভিযোগ। তখন প্রায় মধ্যরাত। পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছালে তরুণী দুর্গাপুর স্টেশনে নামতে যান। সেই সময় অভিযুক্ত জওয়ান নেমে পড়েন একই স্টেশনে। সেখানে চলে শ্লীলতাহানীর চেষ্টা। এরপরে চেঁচিয়ে ওঠেন তরুণী। ঘটনাস্থলে জমা হয় লোক। অভিযোগ, জমায়েত দেখে তরুণীকে ঠেলে ফেলে দেন জওয়ান। তারপর অভিযুক্ত জওয়ান ঢুকে যান ট্রেনের বাথরুমে।

তরুণী অভিযোগ জানান জিআরপি-র আছে। সঙ্গে সঙ্গে অভিযুক্ত জওয়ানকে আটক করে জিআরপি। মঙ্গলবার সকালে তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন ধীরেন্দ্র মিশ্রের বিরুদ্ধে। এরপরে আরপিএফ গ্রেফতার করে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু