Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারী বৃষ্টিতে দুধিয়ায় ফের দুশ্চিন্তা! পরিস্থিতির ওপরে সতর্ক নজর প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মিরিক :পুরোনো ক্ষতে প্রলেপ পরার আগেই নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে ১৬ দিনের মধ্যে তৈরি কার হয়েছে দুধিয়ার বিকল্প হিউম পাইপের সেতু। নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কায় এবার চিন্তার মেঘ উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে উত্তরবঙ্গে। মিরিক সহ বিস্তির্ণ এলাকায় রাত থেকেই চলছে বৃষ্টি। এরজেরে ফের আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুশ্চিন্তা বাড়ছে দুধিয়া সেতু নিয়ে। ভারী বৃষ্টিতে জেরে বাড়ছে জল। হিউমপাইপ দিয়ে তৈরি সেতু ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। মিরিক-তাবাকোসি সংযোগকারী রাস্তায় ধসের আশঙ্কা।

বৃহস্পতিবার রাত থেকে মিরিক সহ একাধিক জায়গায় চলছে বৃষ্টি। শুক্রবারও বৃষ্টি জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার কারণে শুক্রবার থেকে বন্ধ রয়েছে অ্যাডভেঞ্চার টুরিজম। প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং  বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই নজর রাখা হয়েছে। বালাসোর নদীর জল বাড়তে শুরু করেছে। দুধিয়া সেতু প্রায় জল ছুঁইছুঁই। আরও বৃষ্টি হলে সেটিও ভেসে যেতে পারে বলে  আশঙ্কা। নতুন করে চিন্তা বাড়ছে। রাতভোর বৃষ্টির জেরে মিরিকেও আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন ও স্থানীয়রা সতর্ক রয়েছেন । শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরফলে দুধিয়া সেতু নিয়ে চিন্তা বাড়ছে।

জেলা প্রশাসন, জিটিএস, পুর্ত দফতর সকলেই নজর রাখছে। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার শঙ্কা রয়েছে পাহাড়ে। দুধিয়ার পাশাপাশি তাবাকোশিতেও শঙ্কা বাড়ছে। নতুন করে বিপদের মুখে তাবাকোশি। মিরিক-তাবাকোশি সংযোগকারী রাস্তায় বিপদ। রাভাং নদীতে জল বাড়ছে। ফলে আতঙ্কে সৃষ্টি হচ্ছে। মিরিক-তাবাকোশি সংযোগকারী রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে