তিস্তার জলস্ফীতিতে উদ্বেগ জলপাইগুড়িতে, পরিস্থিতির নজরদারিতে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ তিস্তায় জলস্ফীতির জেরে ক্রমশই উদ্বেগ বাড়ছে। নদীর মারণরূপে ভাসতে পারে উত্তরের জেলাগুলিও। পাহাড় থেকে বিপুল পরিমাণ জল নামছে জলপাইগুড়িতে। দুপুর ২টো নাগাদ দোমহনি তিস্তা বিপদসীমার উপর দিয়ে বইতে পারে।সিকিমের বিপর্যয়ের সম্পূর্ণ প্রভাব পড়েছে জলপাইগুড়িতে। তিস্তায় জল বাড়ার জন্য সমস্ত বাঁধের লকগেট খুলে দেওয়া হয়েছে। যার কারণে হুড়মুড়িয়ে জল নেমে আসছে জলপাইগুড়িতে।

গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে রেকর্ড পরিমাণ জল। সেচ দপ্তরের সকাল দশটার পরিসংখ্যান অনুযায়ী ৮২৫২ কিউমেক জল ছাড়া হয়। ফলে প্লাবনের আশঙ্কায় সেচ দপ্তর সকাল ১০.১০ মিনিট নাগাদ দোমহনি থেকে বাংলাদেশগামী তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে। হলুদ সংকেত জারি সংরক্ষিত এলাকায়।

বিপর্যয়ের ইঙ্গিত পেয়ে  যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে জেলা প্রশাসন।  নিচু এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাইকিং করা হচ্ছে। নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের বাহিরচর, নাথুয়ার চর, মৌয়ামারির চর এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনা হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিবেকানন্দ পল্লী, সুকান্ত পল্লীতে মাইকিং করে সতর্ক করার প্রক্রিয়া চলছে।জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুল গুলিকে ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক শ্যামা পারভিন। তিস্তা ব্রিজে যানচলাচল নিয়ন্ত্রণে রয়েছে। জাতীয় সড়ক কতৃপক্ষ ব্রিজ পরিদর্শন করেছেন।

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে