শান্তিপুর উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হলেন রাজু পাল

তাই আগামী ৩০ অক্টোবরের উপনির্বাচনে শান্তিপুর বাদে বাকি আসন বামেদের ছেড়ে জোটের ভবিষ্যৎ টিকিয়ে রাখতেই বার্তা দেন অধীর বাবুরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই প্রদেশ কংগ্রেসের তরফে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শান্তিপুর আসনে ভোটে লড়ার কথা। আজ তাতে সিলমোহর দিলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধি। এরই সঙ্গে প্রদেশের তরফে পাঠানো নামেও সিলমোহর দিয়েছেন সোনিয়া গান্ধি। আর সেই সিলমোহরের জোরে শান্তিপুরের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হলেন শ্রী রাজু পাল। আজ রাতেই দিল্লি হাইমকম্যান্ড থেকে গ্রিন সিগন্যাল এসেছে রাজ্য নেতাদের কাছে।

অতএব ত্রিমুখী লড়াইয়ে শান্তিপুরে উপনির্বাচনে অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। গত বুধবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের সমস্ত নেতৃত্ব ও সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে ৩০ তারিখের উপনির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত নেন। সেখানে স্পষ্টই জানানো হয়, বামেদের সঙ্গে সমঝোতা ছিল যে আসনে অর্থাৎ দিনহাটা, খড়দা ও গোসাবায় প্রার্থী দেবে না কংগ্রেস। একুশের নির্বাচনের জোটের কথা মাথায় রেখেই শান্তিপুর বাদে বাকি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবেনি কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসের তরফে ফের একবার জোটের জন্য রাস্তা খোলা রাখা হয়েছে বামেদের কাছে। যদিও আগামী ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচন নিয়ে স্পিকটি নট বাম শিবির। এর মাঝেই দিল্লিতে শান্তিপুরের জন্য প্রার্থীর নাম পাঠান অধীর-মান্নানরা। যাতে সিলমোহর দিয়েছেন সোনিয়া গান্ধি।

একুশের ভোটে ধরাশায়ী রেজাল্ট ও ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বামেদের প্রার্থীকে কংগ্রেসের তরফে কোনও সমর্থন দেওয়া হয়নি। সেই অভিযোগে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেয়। কিন্তু কংগ্রেসের তরফে বারবার সিপিএমের রাজ্য নেতৃত্বকে জানানো হয় ভবানীপুরের ইস্যু পুরোটাই দিল্লির নির্দেশে হয়েছে। তাই আগামী ৩০ অক্টোবরের উপনির্বাচনে শান্তিপুর বাদে বাকি আসন বামেদের ছেড়ে জোটের ভবিষ্যৎ টিকিয়ে রাখতেই বার্তা দেন অধীর বাবুরা।

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা