‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : আসন্ন বিধানসভা নির্বাচনে একদিনে একাধিক জনসভা ও পদযাত্রা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গা থেকেই কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। বারুইপুর থেকে সুর সপ্তমে চড়িয়ে তিনি বলেছেন কেন্দ্রে এখন মাইনরিটি সরকার। বিজেপি এখন একা কেন্দ্রে ক্ষমতায় নেই। জোট করে ক্ষমতায় রয়েছে। তাঁরা আবার বাংলা দখল করতে চাইছে বলে কটাক্ষ করলেন তিনি।

তাঁর স্পষ্ট কথা, যাঁরা কেন্দ্রই মাইনরিটিতে রয়েছে, তারা বাংলাতে আসতে পারবে না। কেন্দ্রীয় বঞ্চনা থেকে পরিযায়ী শ্রমিক সবকিছুর বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছেন তিনি। এদিকে কেন্দ্রের সরকারকে মাইনরিটি সরকার বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ভোট দখল করার চক্রান্ত ভেস্তে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলনেত্রী। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌কাল প্রমাণ হয়ে গিয়েছে, এরা সংখ্যাগরিষ্ঠ আর নেই। মাইনরিটি সরকার। দুটো পার্টিকে দিয়ে সঙ্গে রেখে চালাচ্ছে। আইএএস, আইপিএসদের সম্মান রয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দখল করার পরিকল্পনা ভেস্তে দেব। লোকসভা থেকে দিল্লিতে মোদিজির পতন শুরু হয়েছে। বাংলায় হবে দ্বিতীয় পতন। বাংলা দিয়ে দিল্লি দখল হবে। সরকার তৃণমূলই গড়বে, যতই ভোট কাটা হোক। বিজেপি পরিবার দেখে পাঠিয়েছেন, যাঁরা নির্বাচন করাবেন তাঁদের।’‌

অন্যদিকে মহিলা বিলকে সামনে রেখে আসলে বাংলাকে ভাগ করার কথা ছিল বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। এই মহিলা বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ‘‌মহিলা বিল আলাদা করে অনেক দিন পড়ে রয়েছে। আলাদা করুন। তার সঙ্গে ডিলিমিটেশন বিল কেন? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? মোদি সাহেবের পতন কাল দিল্লি থেকে শুরু হয়েছে। এটা মহিলা বিল নয়। মহিলা বিলের জন্য আমি ১৯৯৮ সাল থেকে লড়াই করেছি। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল—দেশকে, বাংলাকে ভাগ করার কথা। সব রাজ্যকে ভাগ করার কথা। ৮৫০টা কেন্দ্র করার জন্য ছিল গেম। মেঘের আড়াল। মোদিজির কানমলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না।’‌

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক