মানুষের দরকারে তৃণমূলে যাব, ভোটের দিনই কংগ্রেস প্রার্থীর মন্তব্যে জল্পনা

ভাই তৃণমূল কংগ্রেসের সাংসদ। কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার জন্যই এখনও কংগ্রেসে রয়েছেন

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ভাই তৃণমূল কংগ্রেসের সাংসদ। কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার জন্যই এখনও কংগ্রেসে রয়েছেন। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীও বটে, কিন্তু ভোটের দিনই দলবদলের কথা বলে জল্পনা বাড়ালেন জইদুর রহমান। এমনিতেই বিগত কিছুদিন ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক গোটা ভারতেই আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা অসম, ত্রিপুরা কিংবা সদ্য গোয়া। রাজ্যেও মুর্শিদাবাদের কংগ্রেসের ঘাঁটিতে থাবা বসাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার ভোটের দিনে কংগ্রেসের প্রার্থী হয়েই তৃণমূলে যাওয়ার কথা বলে জল্পনা বাড়ালেন জইদুর।

তিনি জানিয়েছেন, ‘ভাইয়ের সঙ্গে ভাল সম্পর্ক। রাজনীতি অন্য জায়গায়। তবে এলাকার মানুষের স্বার্থে তিনি তৃণমূলেও যেতে রাজি। কারণ, তাঁর লড়াই বিশেষ কোনও দলের হয়ে বা বিরুদ্ধে নয়।’ এমনিতেই ভোটের ময়দানে নামতে রাজি ছিলেন না মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রার্থী জইদুর রহমান। বারবারই তিনি জানিয়েছিলেন ব্যবসার ক্ষতি হবে তাই ভোটের ময়দানে যেতে চান না। কিন্তু শেষে দলের চাপে বাধ্য হয়েই প্রচারে নামেন ও ভোটে লড়ছেন জইদুর রহমান।

সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের করোনায় মৃত্যুতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ পিছিয়ে যায়। ভোটের দিন ঠিক হয়েছিল ১৪ মে। কিন্তু ইদ থাকায় ও করোনার বাড়বড়ন্ত থাকায় সেই ভোটের দিন পিছিয়ে দেওয়া হয়। সেই ভোটের জন্য গত ২৬ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছিলেন জইদুর রহমান। প্রচারও শুরু করেছিলেন। অবশেষে ঠিক হয় ৩০ সেপ্টেম্বর হবে, বৃহস্পতিবার সেই ভোটগ্রহণ পর্ব চলছে। আর এদিনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে আলোড়ন ফেলে দিলেন তিনি।

কারুর ট্র্যাজেডিতে স্বস্তি, বিজয় সরকারের চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী