‘বিরোধীদের আক্রমণ নয়, মানুষের কথা বলবেন’, প্রচারে এসে জানালেন কংগ্রেসপ্রার্থী শুভঙ্কর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর : কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই হুগলিতে ক্ষোভ দেখা গিয়েছে কংগ্রেস কর্মীদের একাংশের মধ্যে। শ্রীরামপুরে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরেরও অভিযোগ ওঠে। সেই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন শুভঙ্কর সরকার। ২০১৬ সালে এই বিধানসভা কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হয়েছিলেন। তখন তাকে তৃণমূলের সুদীপ্ত রায়ের কাছে প্রায় ১০ হাজার ভোটে পরাজিত হতে হয়েছিল। ২৬ এর বিধানসভা নির্বাচনে ফের তাঁকে প্রার্থী করেছে দল। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। শুক্রবার শ্রীরামপুের প্রচারে এসেছেন কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার।  তিনি রিষড়া বড় জামা মসজিদে যান। সেখানে গিয়ে ইমামের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দেন।

এদিন শুভঙ্কর সরকার বলেন,  কংগ্রেস দুর্বল ছিল। ২৯৪ টা আসনে পশ্চিমবঙ্গে নতুন ভাবে কংগ্রেস গাছ স্থাপন করতে চলেছে। এই গাছ আগামী দিনে ছায়া, ফুল ,ফল দেবে। এখান থেকে বিধায়ক, সাংসদরা পশ্চিমবঙ্গে উন্নয়নে অংশ নেবে। ২০১৬ সালে এই সমস্ত জায়গায় হেঁটেছেন। ৬৫ হাজার মানুষ জাতীয় কংগ্রেসের প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। তারপর প্রত্যেক বছর এসেছেন এখানে। এ বছর দিল্লিতে থাকার কারণে আসতে পারেননি।

২০২১ সালে অন্য জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শ্রীরামপুরের মাহেশ ও মসজিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই সময় তিনি বলেছেন, কাউকে  কোনোভাবেই আক্রমণ করতে চান না। শ্রীরামপুরের উন্নয়ন অগ্রাধিকার যাতে বিধানসভার ভেতরে তোলা যায় সেই লক্ষ্যেই প্রার্থী করা হয়েছে। এদিন কর্মী সমর্থরকরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। ফুলের মালাও পড়িয়েছেন। 

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০