নওশাদের সঙ্গ না ছাড়লে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নয়, সিদ্ধান্ত কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মিম নেতা আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে আইএসএফের নওশাদ সিদ্দিকির কোনও তফাত নেই বলেই মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দুজনেই ‘বিজেপি ঘনিষ্ঠ’ বলে মনে করছেন তাঁরা। তাই নওশাদের সঙ্গ না ছাড়লে লোকসভা ভোটে সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মল্লিকার্জুন খাড়গেরা। ইতিমধ্যেই ওই মনোভাবের কথা ইদানিং ‘সিপিএম ও বিজেপি দরদী’ হয়ে ওঠা বাংলার কংগ্রেস নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ প্রদেশ নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও বিতর্কিত এবং ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আসন সমঝোতায় যাওয়া হবে না।

আগামী লোকসভা ভোটে বিজেপিকে রুখতে সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আসন সমঝোতা  নিয়ে নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে বিজেপি যে সব রাজ্যকে পাখির চোখ করেছে সেই সব রাজ্যে বিরোধী দলগুলিকে নিয়ে লড়তে সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে কোথাও কোথাও ‘আত্ম বলিদান’ এর পথেও হাঁটা হবে। ৫৪৩ আসনের মধ্যে অন্তত ২৫৫টি আসনে একা লড়বে কংগ্রেস। বাকি আসনগুলি ছেড়ে দেওয়া হবে ইন্ডিয়া জোট সঙ্গীদের।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পক্ষপাতী কংগ্রেস শীড়্ষ নেতৃত্ব। কিন্তু শেষ পর্যন্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে সমঝোতা ভেস্তে যায়, তাহলে বিকল্প হিসাবে সিপিএমের সঙ্গে সমঝোতার রাস্তায় যাওয়া হবে। কিন্তু সেক্ষেত্রেও সীতারাম ইয়েচুরির দলকে শর্ত দেওয়া হবে। আর সেই শর্ত হল, নওশাদ সিদ্দিকির সঙ্গে কোনও আসন সমঝোতা করা যাবে না। সিপিএম যদি আইএসএফের সঙ্গে আসন সমঝোতায় হাঁটে তাহলে বাংলায় একলা চলার পথেই হাঁটা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মল্লিকার্জুন খাড়গেরা। কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, ‘আসাউদ্দিন ওয়াইসি আর নওশাদ সিদ্দিকর মধ্যে কোনও তফাত নেই। ফলে মিমের সঙ্গে কস্মিনকালে যেমন পরোক্ষেও সম্পর্ক রাখেনি কংগ্রেস, তেমনই নওশাদের ছোঁয়াও এড়িয়ে চলা হবে। সিপিএম যদি মনে করে নওশাদকে নিয়ে চলবে, তাহলে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কথা ভুলে যেতে হবে।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?