চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন কমিশনের কীর্তি, মৃত ভোটারের নামে পাঠাল এনুমারেশন ফর্ম

নিজস্ব প্রতিনিধি: আজব কাণ্ড নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ নিয়ে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। ইতিমইধ্যেই রাজ্য জুড়ে এনুমারেশন ফর্ম বিলি এবং সেগুলি সংগ্রহের কাজ শেষ। তবে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবার প্রদেশ কংগ্রেস বড় আনল বিরাট অভিযোগ। একই পরিবারের দুই সদস্যের এনুমারেশন ফর্ম পাওয়া ও না-পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে প্রদেশ কংগ্রেস। জীবিত ভোটারের কাছে আসেনি এনুমারেশন ফর্ম অথচ মৃত মায়ের এনুমারেশন পৌঁছে গিয়ে বাড়িতে। তবে এই অভিযোগের উত্তরও দিয়েছে কমিশন।

শুকদেব রূপরায় নামে এক জনৈকের নামে কমিশনের কাছ থেকে এনুমারেশন ফর্ম আসেনি বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শুকদেব রূপরায় নামের ওই ব্যক্তি জীবিত অথচ কমিশন তাঁকে মৃত দেখিয়েছে। অন্যদিকে তাঁর মৃত মা পঞ্চুবালা রূপরায়ের নামে এনুমারেশন ফর্ম পৌঁছেছে বাড়িতে। এই ঘটনা কীভাবে সম্ভব সেই প্রশ্ন তুলেই কংগ্রেস নেতা কমিশনকে চিঠি দিয়েছেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন যে, এত বড় ভুল হওয়া সত্বেও সুকদেব বা তাঁর পরিবারের কারও সঙ্গে কমিশন যোগাযোগ করেনি।

আরও পড়ুন: সব সাংসদদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক, আন্দোলনের ঝাঁঝ বাড়াতেই তৈরি হবে রূপরেখা

কংগ্রেস নেতার অভিযোগের ব্যাখ্যা দিয়েছে কমিশন। সূত্রের খবর এই ধরনের ঘটনা শুধু শুকদেবের সঙ্গে নয় আরও অনেকের সঙ্গেই ঘটেছে। কমিশনের বক্তব্য এটা কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। দাবি ২০২৫ সালের তালিকায় নাম না-থাকায় কারণে তাঁরা কেউই পাননি এনুমারেশন ফর্ম । যাদের নাম ওঠেনি তাদের কি করতে হবে সেই তথ্যও জানিয়েছে নির্বাচন কমিশন।  কমিশন সূত্রে খবর, আগামী মঙ্গলবার এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হবে। তার যাদের নাম ওঠেনি সেই ভোটারকে আবার নতুন করে নাম তুলতে হবে। ১৬ ডিসেম্বরের পর থেকে ফর্ম ৬ পূরণের মাধ্যমে এই কাজ করতে পারেন তাঁরা।  তবে এই ঘটনা কেন ঘটছে তা নিয়েই উঠেছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ