সংসার নদিয়ায়, অন্য মহিলা ও সন্তান নিয়ে চুঁচুড়ায় ঘর পুলিশকর্মীর

দীর্ঘ ১৪ বছর ধরে এক মহিলা ও দুই দুই সন্তানকে নিয়ে  চুঁচুড়ার সিংহীবাগানে থাকতেন মনোতোষ দাস নামের ওই পুলিশকর্মী। আর নদিয়ার শিমুরালিতে তাঁর সংসার।

Share:

নিজস্ব প্রতিবেদক:  ‘রক্ষকই  ভক্ষক’ মিলে গেল প্রবাদবাক্য। পুলিশকর্মীই নিজের স্ত্রীকে (Wife) লুকিয়ে রেখেছেন দীর্ঘ ১৪ বছর। আর অন্য মহিলার সঙ্গে রয়েছেন অন্যত্র। অন্তত অভিযোগ এমনটাই। আর  যাঁর  বিরুদ্ধে অভিযোগ, তিনি সিআরপিএফের রাঁধুনি। এই ঘটনা প্রকাশ্যে আশায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ায়।

অভিযোগ, দীর্ঘ ১৪ বছর ধরে এক মহিলা ও দুই দুই সন্তানকে নিয়ে  চুঁচুড়ার সিংহীবাগানে থাকতেন মনোতোষ দাস নামের ওই পুলিশকর্মী (Police)। আর নদিয়ার শিমুরালিতে তাঁর আসল সংসার। সেখানে রয়েছেন স্ত্রী এবং পুত্র- কন্যা। স্ত্রী’র দাবি, দীর্ঘ ২৯ বছর বিয়ে হয়েছিল তাঁদের। সেই সাল ১৯৯৩। স্ত্রীর অভিযোগ, বিয়ের পর তাঁর স্বামী (Husband) তাঁর ও পরিবারের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রেখেছিলেন। ২০০৭- ২০০৮ সাল পর্যন্ত নিয়মিত বাড়িতে আসতেন। এরপর থেকেই হঠাৎ করেই যোগাযোগ কমাতে শুরু করেন। একসময় যোগাযোগ প্রায় বন্ধই করে দেন। সংসারের জন্য বেতনের টাকা পাঠান না, দশ হাজার টাকা করে মাসে পাঠান বলেও দাবি করেন। বলেন, মাঝেমাঝে বাড়ি আসতেন এখন তাও কমিয়েছেন। এও বলেন, কর্তব্য পালন করা তো দূরের কথা। ফোন করেও খোঁজ নেন না। আরও অভিযোগ স্ত্রীর, বাড়িতে এসে স্থানীয়দের পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।

এদিন, চুঁচুড়ার বাড়ি থেকে বেরিয়েছিলেন মনোতোষ। তখনই বাড়িতে আসেন স্ত্রী ও সন্তান। চলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি। পাড়ার লোকজন জড়ো করে আক্রমণ করেন হঠাৎ করে ফিরে আসা স্বামীকেও। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের