সোনারপুরের সমবায়ে ১০ কোটির প্রতারণা, বিক্ষোভ গ্রাহকদের

সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই গণ্ডগোল ধরা পড়েছিল। তারপর গ্রাহকেরাই তা স্থানীয় BDO, স্থানীয় বিধায়ক তথা MLA, জেলার পুলিশ সুপার মায় রাজ্য সমবায় দফতরকেও বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি সেই সব অভিযোগের ভিত্তিতে। মাঝখান থেকে বন্ধ হয়ে গিয়েছে গ্রাহকদের টাকা তোলার প্রক্রিয়া। গত ৬ মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। এমনকী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও মিলছে না বলে অভিযোগ উঠেছে। শেষে সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল শনিবার। ক্ষুব্ধ গ্রাহকেরা এদিন সকাল থেকে রাস্তা অবরোধে নামেন। তাঁদের দাবি, দ্রুত তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। নজরে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সোনারপুর(Sonarpur) ব্লকের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড(Langalberia Region Cooperative Agricultural Development Society Limited)। এই সমবায়ের বিরুদ্ধেই এখন প্রায় ১০ কোটি টাকা তছরুপ(Corruption) তথা প্রতারণের অভিযোগ উঠেছে। এমনকি ঘটনার CBI ও ED দিয়ে তদন্ত করারও দাবি তুলেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।

জানা গিয়েছে, সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। সমবায়ের গ্রাহকরা জানান, এখানে গ্রামের সর্বস্তরের মানুষ টাকা রাখেন। এমনকী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও জমা রাখা হয় এখানে। গত ফেব্রুয়ারি থেকে গ্রাহকেরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। বিক্ষোভকে ঘিরে এদিন এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। তবে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সমবায় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আর তার জেরেই সকাল থেকেই এদিন কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলছে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ। সুবিচার পেতে এদিন আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন গ্রাহকেরা। সব থেকে বড় কথা এই বিক্ষোভের মধ্যে দেখা মেলেনি এই সমবায় সমিতির পরিচালন কমিটির কোনও সদস্যের। তবে সমিতির কয়েকজন কর্মী এদিন বিক্ষোভে যোগ দেন। তাঁরাও জানান, অবৈধ ভাবে গ্রাহকদের টাকা তুলে নিয়েছেন সমিতিরই আধিকারিকেরা।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের