Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাওড়ায় ‘নো এন্ট্রি’ শুভেন্দুর, কাঁথিতে এফআইআর নূপুরের বিরুদ্ধে

কাঁথি থানায় অভিযোগ দায়ের নূপুর শর্মার বিরুদ্ধে। আবার এই থানার তরফেই শুভেন্দুকে চিঠি দিয়ে নিষেধ করা হল হাওড়ায় যেতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়গম্বর বিতর্কে বিজেপির(BJP) সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিরুদ্ধে বাংলায় প্রথম এফআইআর দায়ের হল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি থানায়(Contai PS)। তৃণমূলের(TMC) সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক আবু সোহেল। শনিবার রাতে তিনি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন নূপুর শর্মার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন এই বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও তিনি চিঠি দেবেন বলে জানিয়েছেন। আবার এই কাঁথি থানা থেকেই এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) চিঠি দিয়ে হাওড়ায় যেতে নিষেধ করা হয়েছে। এদিন হাওড়া হয়ে কলকাতায় আসার কথা রয়েছে শুভেন্দুর। কিন্তু তার আগেই পুলিশের এই চিঠি তাঁর কর্মসূচিতে কতখানি বদল ঘটাবে সেই দিকেই তাকিয়ে থাকবেন সকলে।

কাঁথি থানা থেকে শুভেন্দুকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তার জন্য আদালতের নির্দেশ রয়েছে। সেই কারণে এই মুহূর্তে পাঁচলায় ১৪৪ ধারা জারি থাকায় শুভেন্দু অধিকারীকে সেখানে যেতে নিষেধ করা হচ্ছে। তবে শুভেন্দুর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে এদিন অশোক দিন্দার বাড়িতে যাবেন শুভেন্দু। তারপর কলকাতায় তাঁর একটি কর্মসূচি রয়েছে। সেই হিসাবে তাঁকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এলাকার ওপর দিয়েই কলকাতায় আসতে হবে। কিন্তু পাঁচলা ও জগৎবল্লভপুর এলাকায় ১৪৪ ধারা বজায় থাকায় শুভেন্দুর কনভয়কে ভিন্ন পথ ধরতে হবে। মনে করা হচ্ছে সেক্ষেত্রে তিনি ঘাটাল, আরামবাগ, সিঙ্গুর হয়ে কলকাতায় আসতে পারেন। তবে পয়গম্বর বিতর্কে নতুন করে যাতে কোনও উত্তেজনা ছড়িয়ে না পড়ে তার জন্য হাওড়া জেলার পাঁচলা, উলুবেড়িয়া, জগৎবল্লভপুর, ধূলাগোড়, অঙ্কুরহাটি, রানীহাটি প্রভৃতি এলাকায় রবিবারও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চলছে র‍্যাফ ও পুলিশের যৌথ টহলদারি। তবে এখনও পাঁচলার পরিস্থিতি খুবই থমথমে।

রবিবার সকালেও পাঁচলা বাজারের সব দোকানপাট বন্ধ। চারদিকে কার্যত চাপা আতঙ্ক। যানবাহনও আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক নয়। বহু পরিবার এখনও ঘরছাড়া। যারা রয়ে গিয়েছেন তাঁরা কার্যত নিজেদের গৃহবন্দী করে রেখেছেন। দুষ্কৃতীর উন্মত্ততা চোখের সামনে দেখে প্রাণ বাঁচাতে ঘর ছাড়ছে একাধিক পরিবার। কেউ কেউ ঘর ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখছে। পরিস্থিতি যে কোনও সময় আরও খারাপ হলে তাঁরাও সেই পথ ধরবেন। এদিকে পাঁচলার মতো পরিস্থিতি যাতে আর কোথাও না হয় তার জন্য রাজ্য পুলিশ ও প্রশাসন সব দিকেই কড়া নজর রাখছে। আর তার জেরেই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতা্কে। ধৃত শিবশঙ্কর জানা বেলদার বেংদা গ্রামের বিজেপির শক্তিপ্রমুখ। অভিযোগ, পয়গম্বর বিতর্কের পর, শনিবার সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করেন বিজেপি নেতা। অভিযোগ পেয়েই বেলদা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। যদিও এই বিষয়ে মন্তব্য করতে চাননি ধৃত বিজেপি নেতা। বিজেপি নেতৃত্বও এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?