চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

এবার চুক্তিভিত্তিক সেই গ্রুপ-ডি কর্মীদের যথাযথ কাজে লাগাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। তাঁদের দিতে হবে পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেই কোনও নির্দিষ্ট পদ, নেই কোনও সুনির্দিষ্ট দায়িত্ব অথচ দফতরে রয়েছেন সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে। এবার চুক্তিভিত্তিক সেই গ্রুপ-ডি কর্মীদের যথাযথ কাজে লাগাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বসতে হবে পরীক্ষায়। যাঁরা বেঁধে দেওয়া মান সহজেই পার করতে পারবেন, তাঁদেরই হবে প্রোমোশন। আর যাঁরা পরীক্ষায় উতরাতে পারবেন না, তাঁদের জন্যে বিভিন্ন দফতরে বিকল্প কাজের ব্যবস্থা থাকবে। বর্তমানে গ্রুপ ডি কর্মীদের মধ্যে অনেকেই যোগ্য, গ্রুপ-সি পদে বসার যোগ্যতা রাখেন। তবুও তাঁরা গ্রুপ ডি পদে বসে রয়েছেন, দীর্ঘদিন ধরে হচ্ছে না কোনও পদোন্নতি। এবার পদোন্নতি ও মর্যাদার কথা ভেবেই চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্যে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে চলেছে সরকার। এর ফলে প্রশাসনিক কাজের গতি এবং পরিষেবাও অনেকটাই বাড়বে। এ নিয়ে বিশেষ খসড়াও তৈরি করা হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ সেচ ও জলসম্পদ দফতরে কর্মরত রয়েছেন ৩২০০ জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারী। যারা রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কোনও সুনির্দিষ্ট দায়িত্ব ছাড়াই কাজ করছেন। তাঁদের মধ্যে অধিকাংশই সুবিধা নিয়ে নিজের বাড়ির পাশেই সরকারি দফতরে কর্মরত। ফলে কলকাতা ও জেলা সদর দফতরগুলির অনেক অফিসেই অত্যধিক কর্মী হয়ে গিয়েছে। তাঁদের দিয়ে কোনও কাজ করানো যাচ্ছে না। তাই নতুন প্রস্তাব অনুযায়ী, যে সমস্ত গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, তাঁদের একটি স্ক্রিনিং টেস্ট (৭৫% গুরুত্ব বা ওয়েটেজ-সহ) দিতে হবে। এছাড়াও তাঁদের মৌখিক পরীক্ষা বা ভাইভা (২৫% গুরুত্ব বা ওয়েটেজ-সহ)-ও দিতে হবে।

এরপর চূড়ান্ত মেধা তালিকা এবং গ্রুপ-সি শূন্যপদের উপর ভিত্তি করে তাঁদের গ্রুপ-সি-তে নিয়োগ করা হবে। এই মুহূর্তে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং কম্পিউটার অপারেটরের ঘাটতি রয়েছে। তাই পরীক্ষার মানের ভিত্তিতে এইসব পদে গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করা হবে। যারা মেধা তালিকায় বাদ পড়বেন, তাঁদের পিওন, বরকন্দাজ, রেকর্ড কিপার, চৌকিদার, নাইট গার্ড, খালাসি, পাম্প অপারেটরের মতো উচ্চ মর্যাদাসম্পন্ন পদে নিযুক্ত করা হবে। তাঁদের জন্যে অতিরিক্ত ইনক্রিমেন্টের ব্যবস্থাও থাকবে। আর তাঁদের বাড়ির পাশের সরকারি দফতরেই নিয়োগ দেওয়া হবে।

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

‘কালো জাদু করে মা’, সন্দেহ থেকেই নৃশংস কাণ্ড ঘটাল গুণধর ছেলে

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার