অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

ভক্তের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন, ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন, ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী জয়া বচ্চনের পন্থা নিলেন নাকি অভিনেতা? গতকাল রবিবার (১১ অক্টোবর) ছিল বিগ বি-র ৮৪ তম জন্মদিন। একে তো রবিবার, তার মধ্যে প্রবীণ অভিনেতার জন্মদিন, তাই স্বাভাবিকভাবেই ভক্তদের ভিড় উপচে পড়েছিল তাঁর ‘জলসা’ বাড়ির সামনে।

তবে কাউকে নিরাশ করেননি মেগাস্টার, অন্যান্য রবিবারের মতোই ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। লাল পাঞ্জাবি পরে অপরূপ দেখতে লাগছিল তাঁকে। কিন্তু অমিতাভকে দেখেই ভক্তরা উত্তেজিত হয়ে পড়েন, তাঁর সঙ্গে হাত মেলাতে বাড়ির নিরাপত্তার জন্যে থাকা ব্যারিকেড ভেঙে দেন। কোনরকমে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতাকে শুভেচ্ছা জানাতে কয়েকজন শিশু নিরাপত্তারক্ষীদের ঠেলে সরিয়ে সুপারস্টারের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। অভিনেতার দেহরক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের সরিয়ে দেন। এরপর একজন মহিলা ভক্ত অভিতাভের সঙ্গে হাত মেলাতে চাইলে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাঁকে প্রত্যাখ্যান করেন। হাতজোড় করে তাঁকে চলে যেতে বলেন।

 

এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, কয়কেজন ভক্ত অভিনেতার জন্যে বিশাল মালা তৈরি করে এনেছেন। সেই মালার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন অভিনেতা। এরপর তিনি বাকি ভক্তদের উদ্দেশে হাত নেড়ে বাড়ির ভিতরে চলে যান। আর তাঁকে ভালবাসা দেওয়ার জন্যে ধন্যবাদ জানান। তবে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কেউ কেউ বলেছেন, মেয়েটির নিরাপত্তা বলয় ভেঙে অভিনেতার কাছে যাওয়া উচিৎ হয়নি। আবার অন্যজন অমিতাভলে কটাক্ষ করে বলেন, ‘মেয়েোটির সঙ্গে হাত মেলাতেই পারতেন। অনেক আশা নিয়ে আপনার কাছে গিয়েছিল সে।’ যাই হোক, গতকাল সকাল থেকেই অমিতাভের জন্মদিন সেলিব্রেশন করেছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা। অভিনেতার পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনও একটি অদেখা ছবি শেয়ার করে শ্বশুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিগ বিকে পরবর্তীতে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে অশ্বত্থামার ভূমিকায় দেখা যাবে। বর্তমানে ছবিটির শুটিং চলছে। 

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…