২১ জুলাই প্রসঙ্গে লাগামছাড়া মন্তব্য করে বিতর্কে জড়ালেন নেতা

তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বলেন, এমন মন্তব্য দলের নয়। কেউ বলে থাকলে তা তাঁর ব্যক্তিগত বিষয়। ২১ জুলাই নিয়ে দলের মুখপাত্র বলতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাই (21 JULY) নিয়ে লাগামছাড়া মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এক স্থানীয় নেতা। তিনি তৃণমূলের (TMC) আসানসোলের কুলটি ব্লক সভাপতি। তাঁর নাম বিমান আচার্য। ২১ জুলাই দলের শহিদ দিবস, সেই উপলক্ষ্যে প্রস্তুতি সভা ছিল। অভিযোগ, সেখানেই নিজের দলের কাউন্সিলরদের হুমকি দিয়েছেন তিনি। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম।

ভাইরাল ভিডিওতে (VIRAL VIDEO) দেখা গিয়েছে নেতা বলছেন, তিনি আসানসোলের নেতাদের কথা শোনেন না। উজ্জ্বল চট্টোপাধ্যায়ও আসানসোলের নেতাদের কথা শোনেন না। বলেন, তাঁরা যদি এক হয়ে যান তবে ওঁদের ভাবতে হবে। ঠিক তারপরেই বলেন, ২১ জুলাইয়ের জন্য কুলটির সমস্ত ওয়ার্ড থেকে ২ টি করে বাস ভর্তি লোক নিয়ে যেতে হবে। তারপরে হুমকির সুরে বলেন, যেই ওয়ার্ড থেকে তা হবে না, সেই ওয়ার্ডে যাতে কাজ না হয়, সেই ব্যবস্থা করা হবে।

এই প্রসঙ্গে ওই নেতা নিজে বলেন, তাঁর এই বক্তব্য আসানসোলের কিছু নেতার প্রসঙ্গেই তিনি এই কথা বলেছেন। বলেন, মলয় ঘটক বা বিমান উপাধ্যায়কে কেউ না মানলে তাঁর দলে থাকার কোনও অধিকার নেই। বলেন, দলের টিকিটেই একজন হয়ে ওঠেন কাউন্সিলর। তাই কাউন্সিলরদের চাপে রাখতে তিনি এই কথা বলেছেন। তাঁর বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বলেন, এমন মন্তব্য দলের নয়। কেউ বলে থাকলে তা তাঁর ব্যক্তিগত বিষয়। ২১ জুলাই নিয়ে দলের মুখপাত্র বলতে পারেন। অন্য কারও বলার অধিকার নেই। আরও বলেন, দল এমন কোনও নির্দেশ দেয়নি। যিনি এমন মন্তব্য করেছেন, তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, বলেও জানান জেলার সাধারণ সম্পাদক। বলেন, উন্নয়ন রুখে দেওয়ার হুমকি কেউ দিতে পারেন না। উল্লেখ্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) আগেই কড়া বার্তা দিয়েছেন, ২১ জুলাইয়ের নাম করে টাকা আদায় করা যাবে না। কড়া হুঁশিয়ারি, যিনি তা করবেন তাঁকে সাসপেন্ড করা হবে। শুধু তাই নয়, দেওয়া হয়েছে দলের অনুশাসন মেনে চলার কড়া বার্তা।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি