চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্য দিবালোকেই হলদিয়ার সমবায় ব্যাঙ্ক থেকে ১২ লক্ষ টাকা ডাকাতি

নিজস্ব প্রতিনিধিঃ সোনার দোকানের পর ব্যাঙ্কে ডাকাতির ঘটনা। ভল্ট থেকে ১২ থেকে ১৩ লক্ষ টাকা ডাকাতি করা হল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানা এলাকার দেউলপোতা সমবায় সমিতিতে। প্রকাশ্য দিবালোকে ভয়াবহ ডাকাতি। বুধবার(১৩ সেপ্টেম্বর) দুপুর ১২.১০ নাগাদ ঘটনাটি ঘটে।

অভিযোগ, একদল ডাকাত আচমকা ঢুকে পড়ে ব্যাঙ্কে। গান পয়েন্টে রেখে ভল্ট ভেঙে ১২-১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৬ জন ডাকাত। এমনকি সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় তারা। ফলে সমস্যায় পড়েন পুলিশ আধিকারিকেরা। অপরাধীদের শনাক্ত করতে ব্যাঙ্কের আশেপাশের দোকান বা বাড়ির সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

সম্প্রতি, পুরুলিয়া এবং নদিয়ার রানাঘাটে একই সংস্থার সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ঘটে। এছাড়া পুরুলিয়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা হয়। এ বার ডাকাতির ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলায়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ