জাওয়াদ-এর জেরে জেলায় জেলায় বৃষ্টি, সবজির দাম কী আগুন ছোঁবে?

অগ্রহায়ন মাস শেষ হতে চলেছে। মাঠে মাঠে ধান পেকে গিয়েছিল। কিন্তু সেই পাকা ধানে মই দিল এই অসময়ের বৃষ্টি। এর জেরেই শাক-সবজির দাম আগুন হতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: অগ্রহায়ন মাস শেষ হতে চলেছে। মাঠে মাঠে ধান পেকে গিয়েছিল। কিন্তু সেই পাকা ধানে মই দিল এই অসময়ের বৃষ্টি। চাষিদের দাবি, বহু মাঠে এখনও ধান কাটা হয়নি, কোথাও আবার ধান কেটে মাঠেই রাখা হয়েছিল। ফলে বৃষ্টির জল জমিতে জমে যাওয়ায় ধান নষ্ট হয়ে যেতে পারে বলেই আশঙ্কা চাষিদের। এরসঙ্গেই যে জমিতে শীতকালীন শাক-সবজি রোপণ করা হয়েছিল তাও নষ্ট হতে বসেছে। জাওয়াদের জেরে লাগাতার ও একটানা বৃষ্টিপাতের জেরে মাথায় হাত চাষিদের। সেই সঙ্গে আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনেও। কারণ বহু চাষের জমিতে জল জমে যাওয়ায় যেমন ধান নষ্ট হয়েছে তেমনই আলু-সহ শীতকালীন ফসল চাষও মার খাচ্ছে। আর এর জেরেই শাক-সবজির দাম আগুন হতে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীমহল।

ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্নচাপে পরিনত হলেও তুমুল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বহু জেলায়। ফলে একটানা বৃষ্টির জন্য ইতিমধ্য়েই চাষের জমিকে জল জমে গিয়েছে। তাতে যেমন ধানের ক্ষতি হয়েছে তেমনই মার খাচ্ছে আলু-সহ শাকসবজির চাষ। দুই ২৪ পরগনা-সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের বিস্তৃর্ণ এলাকায় চাষআবাদের ক্ষতি হয়েছে। হুগলি, বাঁকুড়া, বীরভূমের বহু এলাকায় মাঠ থেকে ধান তুলে প্রায় ২৫ শতাংশ জমিতে আলু বসানো হয়ে গিয়েছিল। যা প্রায় নষ্ট হতে বসেছে। একই অবস্থা, ফুলকপি, বাধাকপি, পালংশাক, মটরশুটি, টমেটো, পেঁয়াজকলির মতো শীতকালীন ফসলের। তবে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির ক্ষতিয়ান জোগার করার কাজ শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লককে ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁশকুড়া, ময়না, তমলুক ছাড়াও মাথায় হাত পড়েছে কাটোয়ার বিস্তীর্ণ এলাকার সবজি চাষিদের।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ